Kasba Law College Crime: যৌনাঙ্গে ক্ষত, নির্যাতিতার গলায় কামড়ের দাগ, কসবা কাণ্ডে গণধর্ষণের প্রমাণ মিলল মেডিক্যাল রিপোর্টে - Bengali News | Kasba law college crime: Victim Student had Bite Mark in Neck, Had several marks of Assault, Stated in Medical Report - 24 Ghanta Bangla News
Home

Kasba Law College Crime: যৌনাঙ্গে ক্ষত, নির্যাতিতার গলায় কামড়ের দাগ, কসবা কাণ্ডে গণধর্ষণের প্রমাণ মিলল মেডিক্যাল রিপোর্টে – Bengali News | Kasba law college crime: Victim Student had Bite Mark in Neck, Had several marks of Assault, Stated in Medical Report

Spread the love

কসবার কলেজে গণধর্ষণের শিকার ছাত্রী।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: কসবার কলেজে গণধর্ষণেরই শিকার হয়েছেন ছাত্রী। প্রমাণ মিলল মেডিক্যাল রিপোর্টে। নির্যাতিতার গলায় রয়েছে কামড়ের দাগ। শরীরে মারধরের চিহ্ন রয়েছে। বলপূর্বক ধর্ষণ করা হয়েছে ওই যাত্রীকে, তার স্পষ্ট উল্লেখ মেডিক্যাল রিপোর্টে।

কসবার একটি সরকারি কলেজে গণধর্ষণের শিকার এক ছাত্রী। মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রভাবশালী নেতা তথা কলেজেরই অস্থায়ী কর্মী। তাঁকে মদত দিয়েছিল আরও দুইজন। পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে। এবার নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টে উঠে এল, কী পাশবিক অত্যাচার হয়েছিল তাঁর উপরে।

ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছিল। সেখানের চিকিৎসকদের বক্তব্য, পুলিশ যখন নির্যাতিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে এসেছিল, তাঁর গলায় কামড়ের দাগ ছিল। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। যৌনাঙ্গে আঘাতের চিহ্নও ছিল। বলপূর্বক ধর্ষণ করা হয়েছে ওই ছাত্রীকে।

নির্যাতিতার বিবরণ গ্রহণের সময়ও চিকিৎসকদের কাছে যুবতী উল্লেখ করেছেন যে তাঁকে জোর করে আটকে রাখা হয়েছিল। একজন ধর্ষণ করে, বাকি দুইজন দাঁড়িয়ে ছিল।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *