Puri RathaYatra: পুরীতে রথযাত্রায় ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড, পদপিষ্ট হয়ে আহত ৪০, সংখ্যা বাড়ছে লাফিয়ে – Bengali News | Puri rathayatra Horrific incident during Puri Rath Yatra, 40 injured in stampede, toll rising by leaps and bounds
পুরীতে রথযাত্রায় পদপিষ্টImage Credit source: TV9 Bangla
ওড়িশা: রথযাত্রায় পুরীতে ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট একাধিক। পুরীতে রথযাত্রার সময় পদপিষ্ট হয়ে গুরুতর আহত ৪০ জনেরও বেশি ভক্ত। পুরীতে শ্রী নাহার (রাজার প্রাসাদ) এর কাছে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর নেই।
সূত্রের খবর, জগন্নাথের “পাহাড়ি” অনুষ্ঠান চলাকালীন গজপতি দিব্যসংঘদেবের প্রাসাদের কাছে প্রচুর লোকের জমায়েত হয়ে গিয়েছিল। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল প্রশাসন। পুণ্যার্থীদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এই ঘটনায় ৪০ জনেরও বেশি ভক্ত আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পুরী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিডিএমও সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।