Adani Group: আরও শ্রীবৃদ্ধি আদানিদের, মুকুট এবার নতুন পালক – Bengali News | Adani Group has emerged as the fastest growing Indian brand of 2025
আরও সাফল্য আদানিদেরImage Credit source: Social Media
নয়া দিল্লি: আরও ফুলেফেঁপে উঠছে, আরও শ্রীবৃদ্ধি আদানিদেরর। মুকুটে এবার নতুন পালক। ২০২৫ সালের দ্রুততম বর্ধনশীল ভারতীয় ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হয়েছে আদানি গ্রুপ। আদানি ব্র্যান্ডের মূল্য গত বছরের ৩.৫৫ বিলিয়ন ডলার থেকে এ বছর প্রায় ৮০ শতাংশ বেড়ে ৬.৪৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিশ্বের বৃহত্তম লন্ডন-ভিত্তিক ব্র্যান্ড মূল্য পর্যবেক্ষণ পরামর্শদাতা ‘ব্র্যান্ড ফাইন্যান্সের’ হাত ধরে এই তথ্য সামনে এসেছে। তাতেই শুরু হয়ে গিয়েছে জোরদার চর্চা।
তথ্য় সামনে আসতেই দেখা যাচ্ছে ভারতের শীর্ষতালিকায় থাকা সংস্থাগুলির খাতায় বর্তমানে আদানি গ্রুপ ১৬ থেকে ১৩-তে স্থানে নিয়ে এসেছে। ব্র্যান্ড ফাইন্যান্স এও বলছে, গোটা বিশ্বের মানচিত্রে আগের থেকে ভারতের অর্থনৈতিক অবস্থান আরও ভাল হয়েছে। সেখানে আদানি গ্রুপের যে বড় অবদান রয়েছে তা বলাই বাহুল্য।
আদানির ব্র্যান্ড ভ্যালুও অনেকটাই বেড়েছে। বর্তমানে তা একেবারে ৮২ শতাংশে। গ্রিন এনার্জি সহ নানা ক্ষেত্রে আদানিদের নিত্যনতুন ভাবনা, উদ্যোগই এই সাফল্যের পিছনে বড় কারণ বলে মত ওয়াকিবহাল মহলের। ২০২৫ সালের ‘ইন্ডিয়া ১০০’ রিপোর্ট বলছে, শীর্ষ ১০০ ভারতীয় ব্র্যান্ডের মোট ব্র্যান্ড ভ্যালু এখন ২৩৬.৫ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের জিডিপি ৬ থেকে ৭ শতাংশের মধ্যে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। এমতাবস্থায় আদানিদের এই বিরাট সাফল্য নিয়ে গোটা দেশেই শুরু হয়েছে জোরদার চর্চা।