Hooghly: 'বড় ছেলেকে টিকা দিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, তাই ছোটটাকে...', কেন ছেলেকে টিকা দেন না, শুনেই স্তম্ভিত আধিকারিকরা - Bengali News | Hooghly Despite repeated requests, they do not vaccinate their children. The health department identified seven children from Pandua block. - 24 Ghanta Bangla News
Home

Hooghly: ‘বড় ছেলেকে টিকা দিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, তাই ছোটটাকে…’, কেন ছেলেকে টিকা দেন না, শুনেই স্তম্ভিত আধিকারিকরা – Bengali News | Hooghly Despite repeated requests, they do not vaccinate their children. The health department identified seven children from Pandua block.

Spread the love

হুগলি:  বারবার বলা সত্ত্বেও সন্তানকে টিকা দেন না ওঁরা। পাণ্ডুয়া ব্লকের সাত শিশুকে চিহ্নিত করেছিল স্বাস্থ্য দফতর। বুধবার হু-এর প্রতিনিধিদের নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা সেই শিশুদের বাড়িতে যান। এক শিশুর পরিবারকে বাড়িতে না পেয়ে নোটিস দিয়ে আসেন প্রতিনিধিরা।

পাণ্ডুয়ার জায়ের দ্বারবাসিনী অঞ্চলের দুই শিশুর বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিরা। টিকা নেওয়ার উপকারিতা বুঝিয়ে আসেন।  টিকা নেওয়ার ব্যাপারে তাঁদের উৎসাহী করেন।

সাহিদা খাতুন নামে এক শিশুর মা বলেন, “আমার সাত বছরের বড় ছেলের টিকা নিয়ে আমাকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল।জ্বর সর্দি সারতে চাইতো না। তাই ছোট ছেলের জন্য আমি চিন্তায় ছিলাম। ছোট ছেলের আড়াই বছর বয়স, তাকে কোনও টিকা দিইনি। সে সুস্থই আছে। টিকা নেওয়ার প্রয়োজনীয়তা আধিকারিকরা বোঝানোর পরে আজ পান্ডুয়া হাসপাতালে টিকাকরণ হয়েছে।”

পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ সেখ মঞ্জুর আলম বলেন, ” এক শিশুর বাড়িতে আমরা গিয়েছিলাম, তার বাড়িতে তালা বন্ধ ছিল। ফোনেও কোনওভাবে যোগাযোগ করা যায়নি। আরও দুটি শিশুর বাড়িতে আমরা যাই। টিকা নিলে শিশুদের শরীর খারাপ হয়, এমন ভ্রান্ত ধারণা নিয়ে অভিভাবকদের কাউন্সিলিং করান বিডিও হু এর আধিকারিকরা। আগামী দিনে যে শিশুর টিকাকরণ হয়নি তাদেরও টিকাকরণ করানো হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *