Hooghly: নৌকা চড়ে স্কুলে যাওয়ার পথেই উত্তাল নদী, প্রাণ বাঁচাতে ঝাঁপ ১০-১২ জন পড়ুয়ার - Bengali News | 12 students jump from river in arambag hooghly - 24 Ghanta Bangla News
Home

Hooghly: নৌকা চড়ে স্কুলে যাওয়ার পথেই উত্তাল নদী, প্রাণ বাঁচাতে ঝাঁপ ১০-১২ জন পড়ুয়ার – Bengali News | 12 students jump from river in arambag hooghly

উত্তাল নদীতে ঝাঁপ পড়ুয়ারImage Credit source: Tv9 Bangla

হুগলি: নৌকাডুবির হাত থেকে রক্ষা পেল দশ থেকে বারো জন পড়ুয়া। প্রাণে বাঁচতে উত্তাল নদীতে ঝাঁপ। ঘটনাস্থলে পৌঁছালেন বিডিও। এলাকায় তুমুল উত্তেজনা। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  হুগলির খানাকূলের ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নরেন্দ্র চক এলাকায় দ্বারকেশ্বর নদে। জানা যাচ্ছে, পাঁচজন ছাত্র-ছাত্রী ভর্তি খানাকুল হাসপাতালে।

বিগত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে। বর্ষার জল পেয়ে ফুলে ফেঁপে উঠছে দ্বারকেশ্বর, দামোদর,রূপনারায়ণের মতো বৃষ্টির জলে পুষ্ট নদীগুলি।  স্থানীয় সূত্রে খবর, আজ স্কুলের সময় ১০-১২ জন পড়ুয়া নৌকায় করে নদী পার হয়ে স্কুলে যাচ্ছিল। তবে নৌকা ছাড়ার কিছুক্ষণের মধ্যেই জল ঢুকতে শুরু করে। হঠাৎ এই পরিস্থিতিতে আতঙ্কে পড়ুয়ারা চিৎকার করে। প্রাণে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় তাঁরা।

স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ছুটে আসেন সেখানে। দ্রুত নদীতে নেমে উদ্ধার করেন পড়ুয়াদের। তবে সৌভাগ্যবসত বড় কোনও বিপদ ঘটেনি। তবে দু-একজন পড়ুয়া সামান্য আহত হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পাওয়ার পর খানাকুলের বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি তুলেছেন, প্রতিদিনের ঝুঁকি এড়াতে পড়ুয়াদের নিরাপদ যাতায়াতের জন্য সেখানে একটি কংক্রিটের সেতু নির্মাণ জরুরি। বস্তুত, এর আগেও একই ঘটনা ঘটে খানাকুলের রূপনারয়ণ নদীতে। সেই সময় এলাকাবাসীই ডুবন্তদের উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *