বর্ষাকালেও গোড়ালি ফাটছে? এই উপায়ে যত্ন নিন খুব সহজে – Bengali News | Try these tips to care your feet with home remedy
অনেকের সারা বছর, যে কোনও ঋতুতেই পায়ের গোড়ালি ফাটতে থাকে। অনেকেই বুঝে উঠতে পারেন না, কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে কয়েকটা নিয়ম মেনে চললেই, এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।
১) বাইরে থেকে বাড়ি ফিরে প্রথমে উষ্ণজলে পা ধুয়ে নিন। পা ধোয়ার সময় অবশ্য়ই পিউমিক স্টোন ব্যবহার করুন। এতে মরাকোষ দূর হবে।
২) পা পরিষ্কারের জন্য একটা গামলায় উষ্ণ জলে শ্য়াম্পু মিশিয়ে নিন। কিছুক্ষণ সেই জলে পা ডুবিয়ে রাখুন। তারপর পা ঘষে নিন। এতে পা পরিষ্কার হবে।
৩) পা পরিষ্কার করার পর মনে করে ময়েশ্চারাইজার মেখে নিন গোটা পায়ের পাতায়। হালকা হাতে মাসাজ করুন।
৪) বাড়িতে কখনই খালি পায়ে ঘুরবেন না। এতে পায়ে ময়লা জমা হবে। বরং নরম হাওয়াই চটি ব্যবহার করুন।
৫) রাতে শোয়ার সময় উষ্ণ নারকেল তেল পায়ে মালিশ করুন। একটা মোজা পরে শুয়ে পড়ুন। এতে পা পরিষ্কার ও সুন্দর থাকবে।