Abhishek Banerjee: কাজের খতিয়ান তুলে ধরে ‘নিঃশব্দ বিপ্লব’ বই প্রকাশ করলেন অভিষেক – Bengali News | TMC MP Abhishek Banerjee doing campaign in Satgachiya Diamond Harbour
অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit source: Facebook
নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড-হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাতগাছিয়ায় সভা করছেন তিনি। এ দিনের আয়োজিত সভার নাম ‘নিঃশব্দ বিপ্লব’। প্রতিবারই এই সভা করেন থাকেন তৃণমূল সাংসদ। সেখান থেকে আজ উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।
আজ সাংসদ হিসাবে ডায়মন্ড হারবারের কাজের খতিয়ান নিয়ে ‘নিঃশব্দ বিপ্লব’ বই প্রকাশ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। মঞ্চে ‘নিঃশব্দ বিপ্লব ‘ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। তৃণমূল নেতা কী কী বললেন?
এক নজরে সমস্ত আপডেট
- অভিষেক: ২০১৪ সালে প্রথম প্রচারে এসে দেখেছি যে কোথায় কোথায় খামতি আছে। মানুষকে কথা দিয়েছিলাম কাজ করব। করেছি। ফলতা-মথুরাপুর জলের প্রকল্প ভারতের সব থেকে বড় জলপ্রকল্প
- অভিষেক: যারা ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করেন তাঁদের যেন পাঠানো হয়। মিডিয়াকেও এই বই দেওয়া হয়। আমার সাংসদ তহবিল থেকে কোন কাজ হয়েছে সেই হিসাব আছে।
- অভিষেক:এই বইটিতে ৬৯৫ পাতা আছে। প্রথম নিঃশব্দ বিপ্লব ৫০ থেকে ৬০ পাতার বই ছিল। আস্তে আস্তে পাতা বেড়েছে। এই পুস্তিকায় গ্রাম পঞ্চায়েত,জেলা সভাপতি, জেলা পরিষদের, বিধায়ক তহবিলের কাজ নেই। এই পুস্তিকায় আছে শুধু আমার ৫ কোটি টাকার সংসদ তহবিলের পুঙ্খানুপুঙ্খ হিসাব আছে। কী কী কাজ করেছি সেটা আছে।
- অভিষেক: ডায়মন্ড-হারবারের সাতটি বিধানসভার মধ্যে প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি করি। এবার সাতগাছিয়ায় করলাম। পরের বার ‘নিঃশব্দ বিপ্লব’ কর্মসূচি হবে মহেশতলার বাটানগরের মাঠে।