বিমানবন্দরে অস্থায়ী কর্মী নিয়োগে প্রাধান্য পাচ্ছে একটি সম্প্রদায়ের লোকেরা: শুভেন্দু, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

বিমানবন্দরে অস্থায়ী কর্মী নিয়োগে প্রাধান্য পাচ্ছে একটি সম্প্রদায়ের লোকেরা: শুভেন্দু, বাংলার মুখ

Spread the love

বিমানবন্দরে অস্থায়ী কর্মী নিয়োগে বড় বেনিয়মের অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি দাবি করেন, তৃণমূলের পাঠানো তালিকা থেকে বিমানবন্দরে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। বেশি নিয়োগ পাচ্ছেন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যরা।

শুভেন্দুবাবু এদিন বলেন, ‘তৃণমূল নেতাদের পাঠানো তালিকা মেনে অস্থায়ী নিয়োগ করা হচ্ছে দমদম বিমানবন্দরে। তাতে মানা হচ্ছে না সংরক্ষণ বিধি। উলটে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে বেশি করে সুযোগ দেওয়া হচ্ছে। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে বৈঠকে এমনই অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তালিকা থেকে লোক নেওয়া বন্ধ করে অনলাইন পোর্টালের মাধ্যমে অস্থায়ী কর্মী নিয়োগ করতে হবে বিমানবন্দরে।’

শুভেন্দুবাবু বলেন, ‘এখানে কে একজন আছে, নট্ট না হট্ট। তার পাঠানো তালিকা অনুসারে অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। এই মালিকের মালিকানা চলবে না। আমি বলেছি, বিমানবন্দরে অস্থায়ী কর্মী সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করে সংরক্ষণ মেনে অস্থায়ী কর্মী নিয়োগ করুন। পোর্টালের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ করুন। শূন্যপদের থেকে আবেদনের সংখ্যা বেশি হয়ে গেলে লটারির মাধ্যমে নিয়োগ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *