Kaliganj: কালীগঞ্জ কাণ্ডে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের, বাড়ছে পুলিশের ওপর চাপ – Bengali News | Kaliganj Charges filed against 24 people in Kaliganj case, pressure on police increasing
কালীগঞ্জে মৃত তামান্না খাতুনImage Credit source: TV9 Bangla
নদিয়া: কালীগঞ্জের ঘটনায় নিহত শিশুর পরিবারের তরফে ২৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এখনও পর্যন্ত আনোয়ার শেখ, মনোয়ার শেখ, আদরশেখ এবং কালু শেখ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলেই জেলা পুলিশের দাবি।
অন্যদিকে এদিন সকালে ধৃত আনোয়ার শেখ সহ বাকিদের বাড়ির এলাকায় চলে পুলিশি তল্লাশি। বাঁশ বাগান থেকে শুরু করে পাট ক্ষেতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কোথাও কোনও বোমা, বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত আছে কিনা তার খোঁজে তল্লাশি চালানো হয় পুলিশের তরফে।
প্রসঙ্গত, তৃণমূলের জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার ভয়াবহ ঘটনা ঘটে নদিয়ার কালীগঞ্জে। বোমার আঘাতে মৃত্যু হয় এক নাবালিকার। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকেই বোমা ছোড়া হয়। তাতেই ওই নাবালিকার মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবাদ জানিয়ে কুণালও মঙ্গলবার বলেন, “এটা ঘটনা অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ করেছি। মুখ্যমন্ত্রী তীব্র বিষয় নিন্দা করেছেন। পুলিশ পদক্ষেপ করছে। কাল রাত পর্যন্ত চার জন গ্রেফতার হয়ে গিয়েছে। কোন দল, কে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠের চামড়া তুলে দেওয়া উচিত।”
<
