‘স্বামী-মেয়ে লজ্জিত হয়, এমন কাজ…’, তারপর কী করেছিলেন ঐশ্বর্য? – Bengali News | Did you know once aishwarya rai bachchan said this about her work and family
গত এক বছর ধরে মুম্বইয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুটি নাম। তাঁরা হলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। তারকা জুটির বিবাহবিচ্ছেদ নিয়ে ক্রমাগত আলোচনা বেড়েই চলেছিল। যদিও কখনও-ই বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি তাঁদের কেউই। শোনা গিয়েছিল, মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা নিজের ফ্ল্য়াটে থাকেন নায়িকা। অনেক দিন হল স্বামী অভিষেকের সঙ্গে থাকছেন না। তবে এক কালে অভিষেক-ঐশ্বর্যর সম্পর্ককেই আদর্শ বলে মনে করতেন অনেকে, যদিও একশ্রেণির কাছে আজও তাঁরা অন্যতম। তবে প্রথম থেকেই শোনা যায়, অভিষেকের মা জয়া বচ্চন খুবই কড়া ধাঁচের শাশুড়ি। প্রথমের দিকে অনেকেই ধরে নিয়েছিলেন যে শাশুড়ির সঙ্গে বনিবনা না হওয়ার কারণেই হয়তো বিচ্ছেদ হচ্ছে তারকা জুটির। কিন্তু জানেন কি এক কালে জয়ার মতোই হতে চেয়েছিলেন ঐশ্বর্য?
নায়িকা এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন তাঁর জীবনের অনুপ্রেরণা হেমা মালিনি এবং তাঁর শাশুড়ি মা জয়া বচ্চন। তিনি জানান যে এত দিন পর্যন্ত তিনি যে ধরনের চরিত্র পেয়েছেন তাতে তিনি খুশি। তবে কোনও চরিত্র পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারবেন না। ভবিষ্যতে কাজ না পেলেও যে তাঁর খুব একটা কোনও সমস্যা হবে না। ঐশ্বর্য বলেন,”কোনও একটা চরিত্রে অভিনয়ের জন্য আমার শ্বশুরবাড়ির সদস্য এবং স্বামী ও মেয়ে লজ্জিত হন তাহলে আমি তেমন কাজ করতে চাই না।” তবে কি নিজের কথার খেলাপ করেছিলেন নায়িকা? শোনা যায়, রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বর্যর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে তাঁর শ্বশুরবাড়িতে অশান্তিও হয়েছিল। এমনটাও শোনা যায় চিত্রনাট্যের পুরোটা নাকি অভিষেককে জানানওনি তিনি। যদিও সে সব ঘটনাই এখন অতীত। ঐশ্বর্য সিনেমা থেকে বেশ দূরত্ব বজায় রেখে চলেছেন। যদিও অভিনয় ছেড়েছেন এমনটা নয়।