ভাঙছে Tata Motors, স্থির হয়েছে সময়সীমাও! AGM-এ কী বললেন সংস্থার চেয়ারম্যান! – Bengali News | Tata Motors is Going To Split in Stock Market, the Deadline has been Set! What Did the Company’s Chairman Say at the AGM?
২০২৫ সালের শেষ ত্রৈমাসিকে দুই ভাগে ভাঙতে চলেছে টাটা মোটরস। সংস্থার চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ সংস্থার ৮০তম বার্ষিক সাধারণ সভা বা AGM-এ ঘোষণা করেছেন এই খবর। তবে, সংস্থার স্টক দুই ভাগে ভাঙলেও আগামীতে দারুণ বৃদ্ধি দেখাবে এই শেয়ার, মনে করছেন জিওজিৎ ইনভেস্টমেন্টের কর্মকর্তা।
এন চন্দ্রশেখর বলছেন, “আমরা মনে করি এই বছরের শেষ ত্রৈমাসিকে দুই সংস্থায় ভাঙতে চলেছে টাটা মোটরস। প্রথমে, যাত্রীবাহী গাড়ির সংস্থাটি বাজারে তালিকাভুক্ত হবে। তার কয়েক মাস পর বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি তালিকাভুক্ত হবে”। তিনি আরও বলেন, তাঁরা অনুমান করছেন, এই ডিমার্জার অক্টোবর-নভেম্বর-ডিসেম্বর ত্রৈমাসিকের আশেপাশেই ঘটবে।
পরিকল্পনা অনুযায়ী ১:১ অনুপাতে ভাঙতে চলেছে টাটা মোটরস। অর্থ হল টাটা মোটরসের প্রতিটি শেয়ারের জন্য শেয়ার হোল্ডাররা নয়া সংস্থার ১টি করে শেয়ার পাবেন। নতুন এই সংস্থাই টাটার বাণিজ্যিক গাড়ির ব্যবসা পরিচালনা করবে।
বার্ষিক সাধারণ সভায় চন্দ্রশেখরণ ইভিতে প্রয়োজনীয় রেয়ার আর্থ মেটাল নিয়ে উদ্বেগের বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, টাটা মোটরস সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই বিষয়টি নিয়ে কাজ করছে। ফলে, চিনের নিষেধাজ্ঞার পরও অন্য দেশ থেকে রেয়ার আর্থ মেটাল সংগ্রহের ব্যবস্থা করছে।