Abhijit Ganguly’s health Condition: দেওয়া হচ্ছে ডাবের জল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থা এখন কেমন? – Bengali News | Latest Health Bulletin of Abhijit Gangopadhyay AIIMS new delhi
এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? Image Credit source: TV9 Bangla
দিল্লি: কলকাতা থেকে সোজা দিল্লি। শারীরিক অবস্থা অবনতি হওয়ায় বর্তমানে সেখানকারই এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, এখনও পুরোপুরি সুস্থ নন বিজেপি সাংসদ। তাঁর সুস্থ হতে আরও সময় লাগবে বলে মত চিকিৎসকদের।
তলপেটের সমস্যা নিয়ে গত শনিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। চিকিৎসকরা জানিয়েছিলেন তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। কিন্তু দিন যত এগিয়েছে তাঁর শারীরিক অবস্থার অবনতি ততধিক হয়েছে। শুধু গ্যাস্ট্রোইনটেস্টাইনাল নয়, ডেয়াবেটিসেরও সমস্যা রয়েছে প্রাক্তন বিচারপতির। আর সুস্থতার পথে মধুমেয় রোগ যে বাধা হয়ে দাঁড়াচ্ছে সে কথাই মনে করছেন চিকিৎসকরা।
বর্তমানে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন প্রাক্তন বিচারপতি। এখনও আইসিইউ(ICU)-তে আছেন তিনি। ডাক্তারদের বক্তব্য, প্যানক্রিয়াসের সমস্যা থেকে সুস্থ হতে সময় লাগবে। তবে জুস বা ডাবের জলের মতো লিকুইড খাবার দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট এখনও আছে। বস্তুত, কলকাতায় থাকাকালীন একাধিক শারীরিক পরীক্ষা হয়েছিল প্রাক্তন বিচারপতির। দিল্লি যাওয়ার পর নতুন করে ফের সেই টেস্টগুলি করা হয়। সেখানেই বেশ কিছু জটিলতা ধরা পড়েছিল তাঁর।
