'যতক্ষণ না বিয়ে 'পারফেক্ট' হচ্ছে, আমির বিয়ে করেই যাবে', হেসে গড়ালেন সলমন - Bengali News | Salman Khan talks about Aamir Khan - 24 Ghanta Bangla News
Home

‘যতক্ষণ না বিয়ে ‘পারফেক্ট’ হচ্ছে, আমির বিয়ে করেই যাবে’, হেসে গড়ালেন সলমন – Bengali News | Salman Khan talks about Aamir Khan

Spread the love

আমির খান আর সলমন খান বহুদিনের বন্ধু। একজন অন্যজনকে নিয়ে মজা করতে পারেন। সম্প্রতি কপিল শর্মার শোয়ে এসেছিলেন সলমন খান। সেখানে সলমন খানকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। কেন তিনি বিয়ে করছেন না? আবার এই প্রশ্ন করার সময়ে কপিল দুষ্টুমি করে আমির খানের প্রসঙ্গ টানেন। কপিল বলেন, ”আপনি বিয়ে করছেন না, আর আমির থামছেনই না!”

এতে সলমন বলেন, ”আমিরের ব্যাপারটাই আলাদা। ও একজন আউটস্ট্যান্ডিং পার্সোনালিটি। সারা বিশ্ব জানে আমির হলো পারফেকশনিস্ট। যতক্ষণ না বিয়ে পারফেক্ট হচ্ছে, ও বিয়ে করেই যাবে। যখন সবাই বলবে, এই বিয়েটা পারফেক্ট, তখন আমির থামবে। আমার মনে হয়, এবার ওঁর বিয়েটা পারফেক্ট হয়ে যাবে।” এই কথা বলার মাঝেই হেসে গড়িয়ে যান সলমন। একই সঙ্গে কপিল শর্মা হাসি ধরে রাখতে পারেন না।

সলমন এই কথা বলার সঙ্গে-সঙ্গেই কপিল অবশ্য আরবাজ খানের প্রসঙ্গ টানেন। তাঁর বক্তব্য, সলমনের ভাই আরবাজ খান বিয়ের ব্যাপারে সলমনকে ফলো না করে আমির খানকেই অনুসরণ করছেন! এই মন্তব্য নিয়েও হাসাহাসি কম হয়নি কপিল শর্মার কমেডি শোয়ে। সলমন খান কেন বিয়ে করছেন না, তাঁর যা যুক্তি দিয়েছেন, সেই শুনে হেসে খুন সকলে। সলমনের বক্তব্য, এখন একজন অন্যজনের গায়ের উপর পা তুলে দিলেও ডিভোর্স হয়ে যেতে পারে। আর ডিভোর্স হলে সম্পত্তির অর্ধেক আবার দিয়ে দিতে হবে! সলমনের কথা থেকেই স্পষ্ট, যতই আমির খান একাধিক বিয়ে করুন, তিনি ওই পথে আপাতত পা বাড়াবেন না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *