US Attacks Iran: ‘কংগ্রেসের সম্মতি ছাড়াই’ যুদ্ধে জড়িয়েছে! ট্রাম্পের পাশে নেই আমেরিকাই? – Bengali News | Entering War ‘Without The Consent of Congress’! Is America Not on Donald Trump’s Side?
ভারতে যখন ভোররাত, ইরানে মধ্যরাত, তখনই ইরানের ৩ জায়গায় বোমাবর্ষণ করে আমেরিকা। তারপরই এক্স মাধ্যমে পোস্ট করে সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত ও ইরানে হামলার ফলাফল আগামীতে কী হতে চলেছে, তা নিয়ে এখনও কাটাছেঁড়া চলছে। কারণ, ইতিমধ্যে পাল্টা হামলা করার প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরান, জানা যাচ্ছে এমনটাই।
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
এক্স মাধ্যমে ইরানে হামলার কথা প্রকাশ করার পর দেশের মানুষের প্রতি ভাষণও দেন তিনি। যদিও তাঁর এই পদক্ষেপকে মার্কিন সংবিধানের ‘লঙ্ঘন’ বলে অভিহিত করেছে মার্কিন কংগ্রেসের সদস্যা রশিদা তালাইব। এক্স মাধ্যমে তিনি লিখছেন, “আবেগপ্রবণ হয়ে এমন একটা যুদ্ধ তিনি শুরু করেছেন যা আমেরিকার প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিতে পারে”।
— Donald J. Trump (@realDonaldTrump) June 22, 2025
কংগ্রেসের আর এক মহিলা সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজও একই কথা বলছেন, যে এই বোমাবর্ষণ সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার ‘গুরুতর লঙ্ঘন’। রশিদা তালাইব বলছেন, “মধ্যপ্রাচ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধ আমাদের কোথায় নিয়ে যায় তা আমরা দেখেছি। আমরা আর এর ফাঁদে পড়ছি না”।
আর এক কংগ্রেস সদস্য জিম ম্যাকগভর্ন বলছেন, ট্রাম্প কংগ্রেসের অনুমাতি ছাড়াই ইরানে বোম ফেলেছেন। অবৈধভাবে আমেরিকানদের মধ্যপ্রাচ্য চলা উত্তেজনার মধ্যে টেনে নিয়ে গিয়েছেন। যদিও এই পদক্ষেপের জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককনেল।
যদিও সেনেটের ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার বলেছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও একটি যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। আর তেমন হলে আগামী কয়েক বছর ধরে আমেরিকানদের জীবন ও সম্পদের বিরাট ক্ষতি হতে পারে।
যদিও ডেমোক্র্যাটরা ট্রাম্পকে কংগ্রেসের সামনে গিয়ে তাঁর উদ্দেশ্য ও পরিকল্পনা ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে। আর এমন হলে মার্কিন যুক্তরাষ্ট অপ্রয়োজনীয় সংঘাতে পড়বে না বলেই আশা করছে তারা।