TMC Leader Arrest: তারকেশ্বর থেকে গ্রেফতার তৃণমূল নেতা, বড় অভিযোগ তাঁর বিরুদ্ধে - Bengali News | TMC Leader Arrest: One TMC Leader arrested from Tarakeswar - 24 Ghanta Bangla News
Home

TMC Leader Arrest: তারকেশ্বর থেকে গ্রেফতার তৃণমূল নেতা, বড় অভিযোগ তাঁর বিরুদ্ধে – Bengali News | TMC Leader Arrest: One TMC Leader arrested from Tarakeswar

Spread the love

গ্রেফতার তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla

তারকেশ্বর: কখনও বোমাবাজি। কখনও বিরোধীদের বাড়ি ভাঙচুর, কখনও আবার বিরোধীদের হুমকি। গ্রেফতার তৃণমূল নেতা স্বরূপ ঘোষ। হুগলির তারকেশ্বরের ঘটনা।

জানা গিয়েছে, গ্রেফতার হওয়া তৃণমূল নেতার নাম স্বরূপ ঘোষ। হুগলিক তারকেশ্বরের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপ প্রধান তিনি। ২০১০ সালে বোমাবাজি, ২০১৪ সালে বিরোধীদের বাড়ি ভাঙচুরের অভিযোগে তাঁর নামে মামলা হয় তারকেশ্বর থানায়।
সেই দু’টি ঘটনার জল গড়ায় আদালতে।

এতদিন আদালতে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন স্বরূপ। অবশেষে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আর কোর্টের নির্দেশ মেনে শনিবার সন্ধেয় স্বরূপ ঘোষকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ। আজ ধৃতকে চন্দননগর মহকুমা আদালতে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ। তৃণমূল তারকেশ্বর ব্লক সভাপতি প্রদীপ সিংহরায় বলেন, “এটা প্রায় আট থেকে ন’বছরের আগের মামলা। যখন সিপিএম এর বিরুদ্ধে মানুষ এককাট্টা হয়েছিল। তাতেই হাজিরা না দেওয়ার জন্য হয়েছে। উনি সেই সময় দলের প্রধান ছিলেন। তবে উনি যাতে জামিন পান, সেটা আমরা দলের তরফে দেখব।” তবে ২০১৪ সালের মামলা প্রসঙ্গে প্রদীপ সিংহরায়ের দাবি, ওই মামলায় ওয়ারেন্ট ইস্যু হয়নি। তিনি বলেন, “এটা পরিকল্পিত কি না বলতে পারব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *