Israel Iran Conflict: এতদিন ছিল 'হিমঘরে', আমেরিকার হামলার পর ইজরায়েলে প্রথমবার ব্রহ্মাস্ত্র ছুড়ল ইরান - Bengali News | Iran Confirms Fires Kheibar Shekan Missile For the First Time in Israel - 24 Ghanta Bangla News
Home

Israel Iran Conflict: এতদিন ছিল ‘হিমঘরে’, আমেরিকার হামলার পর ইজরায়েলে প্রথমবার ব্রহ্মাস্ত্র ছুড়ল ইরান – Bengali News | Iran Confirms Fires Kheibar Shekan Missile For the First Time in Israel

Spread the love

তেহরান: কোমর ভাঙেনি বরং এখন পালা আরও বেঁধে বেঁধে থাকার। আর ইজরায়েলের বিরুদ্ধে ক্ষিপ্রতাকে আরও ভয়াবহ করে তুলতে সেই পথটাই বেছে নিয়েছে ইরান। তাদের ইসলামিক রেভ্লিউশনারি গার্ড কোর্পস জানিয়েছে, এই প্রথমবার ইজরায়েলের বিরুদ্ধে অত্য়াধুনিক ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা।

আমেরিকার হামলার পরেই সরাসরি ইজরায়েলের বিরুদ্ধে আরও ক্ষিপ্রতার সঙ্গে ময়দানে নেমেছে ইরানের সেনা বাহিনী। তাদের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রদত্ত একটি তথ্য অনুযায়ী, ‘অপারেশন ট্রু প্রোমিস ৩’ নামে ইজরায়েলের বিরুদ্ধে মোট ৪০ খাইবার শেকান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে ইরান। যা ভেঙে দিতে পারে আয়রন ডোমের ঘেরাটোপও।

কিন্তু কতটা শক্তিশালী এই খাইবার শেকান?

২০২২ সালে ইরানের ইসলামিক বিপ্লবের ৪৩ তম বার্ষিকীতে এই মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রটি সেদেশের সেনার অন্তর্ভুক্ত হয়েছিল। তবে কোনও কালেই সেই ক্ষেপণাস্ত্র তারা ব্যবহার করেনি। এতদিন ধরে হিমঘরেই রাখা ছিল সেটিকে। এবার ঠান্ডা ঘর থেকে বের করে ইহুদি ভূমের দিকে এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রটি ছুড়ে দিল ইরান। যা ১৪৫০ কিলোমিটারের যে কোনও বস্তুতে ভয়াবহ আঘাত আনতে পারে।

উল্লেখ্য, রবিবার ভোরে আমেরিকার হামলার পর মধ্যপ্রাচ্যে বেড়েছে সংঘাতের তীব্রতা। আমেরিকার দিকে একের পর এক দেশ সমর্থন জোগালেও, ইরান যে সমর্থন পায়নি এমনটা নয়। যখন ইজরায়েলের পাশে দাঁড়াল আমেরিকা, সেই সময়ে আবার ইরানকে ঘুরপথে সমর্থন জোগাল রাশিয়া। আগামিকাল আবার মস্কো যাচ্ছেন ইরানের বিদেশমন্ত্রী। যা এই সংঘাত কাল কার্যত তাৎপর্যপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *