International Yoga Day: ‘যোগাভ্যাসই দেশের স্বাস্থ্য বাজেট শূন্যে নামাতে পারে’, মোদীর ভূয়সী প্রশংসা করে যোগ দিবসে বললেন রামদেব - Bengali News | 'Yoga practice can reduce the country's health budget to zero', Ramdev said on Yoga Day, praising PM Modi - 24 Ghanta Bangla News
Home

International Yoga Day: ‘যোগাভ্যাসই দেশের স্বাস্থ্য বাজেট শূন্যে নামাতে পারে’, মোদীর ভূয়সী প্রশংসা করে যোগ দিবসে বললেন রামদেব – Bengali News | ‘Yoga practice can reduce the country’s health budget to zero’, Ramdev said on Yoga Day, praising PM Modi

Spread the love

যোগ দিবসের অনুষ্ঠানে রামদেব Image Credit source: News9

ব্রহ্ম সরোবর: বিশাল আয়োজন, মহাসমারোহ। বাবা রামদেবের উদ্য়োগে জাঁকজমকপূর্ণভাবে কুরুক্ষেত্রে হয়ে গেল ১১তম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান। পতঞ্জলি যোগপীঠ, হরিয়ানা যোগ কমিশন এবং হরিয়ানার আয়ুষ বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। ছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, স্বামী রামদেব স্বয়ং। সঙ্গে ছিলেন আচার্য বালকৃষ্ণ। ছিলেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, মন্ত্রী আরতি রাও, সাংসদ নবীন জিন্দাল, আয়ুষের মহাপরিচালক সঞ্জীব ভার্মা এবং পতঞ্জলি এবং হরিয়ানা যোগ কমিশনের প্রতিনিধিরা। এক লক্ষেরও বেশি মানুষকে নিয়ে ব্রহ্ম সরোবরে তৈরি হল যোগাসনের এই ঐতিহাসিক মুহূর্ত। যা দেশের বুকে এই নতুন মাইলফলক তৈরি করল বলে মত ওয়াকিবহাল মহলের। 

বিগত কয়েক দশক ধরেই ভারত তো বটেই গোটা বিশ্বেই যোগব্যায়মের গ্রহণযোগ্যতা অনেক বাড়ছে। মানুষের মধ্যে বাড়ছে যোগব্যায়মের অভ্যাস। এমতাবস্থায় পতঞ্জলি যোগপীঠের এই উদ্যোগ সাড়া ফেলেছে গোটা দেশে। এই বছরের যোগ দিবসের থিম ছিল “এক পৃথিবী, এক স্বাস্থ্য।” এই মহাসমারোহ থেকেই রামদেব বলেন, বর্তমানে গোটা বিশ্বে ২ কোটিরও বেশি মানুষ যোগব্যায়ম অভ্যাস করছেন। যোগ এখন যুগের কর্তব্য। এটি সনাতন ধর্মের ছায়া রয়েছে এই যোগের উপর, যা আমাদের ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে সম্পৃক্ত।” 

শুধু তাই নয়, গোটা দেশে যোগব্যায়মের প্রসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসাও করেন রামদেব। মোদীকে যোগী যোদ্ধা হিসাবেও আখ্যায়িত করেন। তিনি জোর দিয়ে বলেন যে ভারতের শীর্ষস্থানীয় নেতারা – প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী – সকলেই যোগব্যায়াম অনুশীলন করেন। বাবা রামদেবের দাবি, যোগব্যায়ামের প্রসার দেশের স্বাস্থ্যসেবা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে পারে। অঙ্কের হিসাবে যা বার্ষিকহারে প্রায় ১০ লক্ষ কোটি। তিনি বলেন, “যদি দেশের সবাই যোগব্যায়াম অনুশীলন করে, তাহলে এই স্বাস্থ্য বাজেট শূন্যে নামিয়ে আনা যেতে পারে,”। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *