Airplane: ধূমপান পুরোপুরি নিষিদ্ধ, প্লেনের বাথরুমে কেন অ্যাশট্রে থাকে জানেন? – Bengali News | Flight Safety and Ashtrays The Unexpected Reason They’re in Airplane Washrooms
ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। জানেন সকলেই। তবে অনেকেই ধূমপান করেন। পাবলিক প্লেসে ধূমপান এড়িয়ে যাওয়াই শ্রেয়। তাতে অন্তত অন্যের ক্ষতি আটকানো যায়। ট্রেন, প্লেন, রেলস্টেশন, বিমানবন্দরের মতো জায়গায় ধূমপান নিষিদ্ধ। ধূমপানের কারণে অনেক বড় দুর্ঘটনাও ঘটতে পারে। মূলত সুরক্ষার কথা মাথায় রেখেই এমনটা করা হয়ে থাকে। তবে একটা অবাক করা বিষয়ও রয়েছে। প্লেনে ধূমপান নিষিদ্ধ হলেও এর বাথরুমে থাকে অ্যাশট্রে! এটা কী কারণে? এর নেপথ্যে বিশেষ কোনও কারণ রয়েছে! এমন কৌতুহল জাগাটাই স্বাভাবিক। কী হতে পারে কারণ?
নিয়ম কী বলে? বেশিরভাগ বিমান সংস্থাই ধূমপান নিষিদ্ধ করার এই নিয়ম এনেছে। ১৯৮০ সাল থেকেই এই নিয়ম মূলত চলে আসছে। তেমনই এই সহস্রাব্ধের শুরু থেকে প্রত্যেকটা দেশের বিমান পরিষেবার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হয়। নিয়ম ভাঙলে বড় অঙ্কের জরিমানা হতে পারে। আইন অনুযায়ী কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে। প্যাসেঞ্জার এবং বিমানের সুরক্ষার কথা ভেবেই এই নিয়ম।
তা হলে প্লেনের বাথরুমে কেন অ্যাশট্রে রাখা থাকে?