Live-in Relationship: বিয়ে নিয়ে ঝামেলা! লিভ পার্টনার ঘর ছাড়তেই চরম পরিণতি ট্যাংরার তরুণীর - Bengali News | 25 year old woman takes big decision after quarreling with boyfriend, sending video message - 24 Ghanta Bangla News
Home

Live-in Relationship: বিয়ে নিয়ে ঝামেলা! লিভ পার্টনার ঘর ছাড়তেই চরম পরিণতি ট্যাংরার তরুণীর – Bengali News | 25 year old woman takes big decision after quarreling with boyfriend, sending video message

Spread the love

কলকাতা: বন্ধ ঘর থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। এ ঘটনাকে কেন্দ্র করেই মধ্যরাতে তুমুল শোরগোল বাগুইআটিতে। সূত্রের খবর, সম্পর্কজনিত সমস্য়ার জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন ওই তরুণী। যদিও পুলিশে প্রথম খবর দিয়েছিলেন তাঁর প্রেমিক। ইতিমধ্যেই আস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। মৃত তরুণীর নাম রিক্তা বাজগা (২৫)। তাঁর বাড়ি ট্যাংরা সিল লেনে। দীর্ঘদিন থেকেই মৃণাল কান্তি দাস (৩৭) নামে ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। তাঁর বাড়ি খড়দহের নিউ কলোনি পশ্চিমপাড়ায়। বাগুইহাটির জর্দা বাগানের ওই আবাসনে তাঁরা লিভ ইন করতেন বলেও খবর।  

সূত্রের খবর, বিয়ে নিয়েই বুধবার রাতে দু’জনের মধ্যে ঝামেলা শুরু হয়। এরইমধ্যে ঘর ছেড়ে বেরিয়ে যান তাঁর প্রেমিক। মিনিট ৩০ পর তার কাছে একটি ভিডিয়ো কল আসে। সেখানেই দেখা যায় ওই তরুণী আত্মহত্য়ার চেষ্টা করছেন। দ্রুত তিনি ওই আবাসনে ছুটে যান। ঘরে ঢোকার চেষ্টা করেও তিনি পারেননি। দেখা যায় ভিতর থেকে তালা বন্ধ। এরপরই খবর দেন পুলিশ কন্ট্রোন রুমে। পুলিশ কন্ট্রোল রুম থেকে যোগাযোগ করা হয় বাগুইআটি থানার সঙ্গে। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে বাগুইআটি থানার পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় ততক্ষণে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন ওই তরুণী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বিধান নগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *