Fake Police: তাঁর ঠাটবাটই আলাদা! সকাল-বিকেল আসত নীল-বাতি SUV, বলতেন অভিষেকের নামও, রাতে সেই 'পুলিশ'কেই ধরে নিয়ে গেল পুলিশ - Bengali News | Police arrested a person from Garfa, who introduced himself as police officer - 24 Ghanta Bangla News
Home

Fake Police: তাঁর ঠাটবাটই আলাদা! সকাল-বিকেল আসত নীল-বাতি SUV, বলতেন অভিষেকের নামও, রাতে সেই ‘পুলিশ’কেই ধরে নিয়ে গেল পুলিশ – Bengali News | Police arrested a person from Garfa, who introduced himself as police officer

Spread the love

রণজয় চট্টোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

কলকাতা: বাড়ি ভাড়া নিতে এসে জানিয়েছিলেন সঙ্গে থাকবে তাঁর বান্ধবী। তাঁদের আইনি বিয়েও হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন বাড়িওয়ালাকে। নাম-পরিচয় শুনে ‘পুলিশ অফিসার’কে ভাড়াও দিয়ে দেন গড়ফার সুস্মিতা সেন। ঠাটবাট দেখেই বাড়িওয়ালা, প্রতিবেশীরা বুঝে যান ইনি বড় পুলিশ অফিসার। সবাইকে বলতেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি। তবে, বুধবার রাতে যা ঘটল, তাতে অবাক সুস্মিতা। অবাক প্রতিবেশীরাও।

গড়ফা থানা এলাকার হালতু কালীতলা রোডে থাকেন সুস্মিতা। পাঁচ মাস আগে তাঁর বাড়িতেই ঘরভাড়া নিয়েছিলেন রণজয় চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি। বান্ধবীকে সঙ্গে নিয়ে গত পাঁচ মাস ধরে সেখানেই থাকছিলেন। ঘরের ভাড়া ছিল মাসে সাত হাজার টাকা। অ্যাডিশনাল এসপি পদমর্যাদার পুলিশ অফিসার বলে নিজেকে পরিচয় দিতেন তিনি।

সকাল-বিকেল তাঁর বাড়ির সামনে নীল-বাতি লাগানো এসইউভি-র আনাগোনাও দেখা যেত, যেগুলিতে উচ্চপদস্থ আধিকারিকরা যাতায়াত করে থাকেন। এছাড়া পুলিশের বাইকও ব্যবহার করতেন তিনি। বাড়ি ভাড়া নেওয়ার কিছুদিন পর বাড়িওয়ালার আত্মীয়কেও পুলিশে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রণজয়। প্রথমে টাকা না চাইলেও পরবর্তীতে তিনি জানান, চাকরি পেতে ৪ লক্ষ টাকা লাগবে। টাকার কথা শুনে পিছিয়ে যায় বাড়িওয়ালার পরিবার।

তবে, নিজেকে পদস্থ পুলিশকর্তা বলায় এলাকায় তাঁর একটা প্রভাবও তৈরি হয়েছিল। রাতবিরেতে লেগে থাকত বহিরাগতদের আনাগোনা। ঘরের দরজা খুলে প্রকাশ্যেই মদ্যপানের আসর বসত। এলাকার মানুষের আপত্তি থাকলেও পুলিশ বলে ভয়ে কেউ মুখ খুলতেন না। কিন্তু বুধবার রাতে আচমকা বাড়িতে পুলিশ। গ্রেফতার করা হয়েছে রণজয়কে। অভিযোগ, আদতে পুলিশই নন এই রণজয়। পুলিশ পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতেন বলে অভিযোগ। আমডাঙা থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে রণজয়কে গ্রেফতার করা হয়।

বাড়ির মালিক জানিয়েছেন, বাড়ি ভাড়া মেটালেও এখনও আট হাজার টাকার ইলেকট্রিক বিল বাকি আছে। যিনি খাবার জল দিতেন, তাঁর ২৯০০ টাকাও না মেটানোর অভিযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *