Blacklisted By Banks: এমন কাজ করলেই ব্যাঙ্কের চক্ষুশূল হবেন, আর লোনও পাবেন না কখনও! - Bengali News | Doing such things will make you look bad to the bank and you will never get a loan! - 24 Ghanta Bangla News
Home

Blacklisted By Banks: এমন কাজ করলেই ব্যাঙ্কের চক্ষুশূল হবেন, আর লোনও পাবেন না কখনও! – Bengali News | Doing such things will make you look bad to the bank and you will never get a loan!

Spread the love

আপনি বাড়ি তৈরি করবেন বা গাড়ি কিনবেন? বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই সব কাজ করে লোন নিয়েই। কিন্তু এমন কিছু ভুল আছে, যা যদি আপনি করেন, তাহলে কোনও দিনই লোন পাবেন না আপনি। আপনাকে ব্ল্যাকলিস্টেডও করে দিতে পারে ব্যাঙ্কগুলো। কিন্তু কী এমন ভুল, যা করলে ব্যাঙ্কগুলো এমন করতে পারে?

আগে যদি আপনি কোনও লোন নিয়ে থাকেন আর তার ইএমআই বা আপনার ক্রেডিট কার্ডের বিল সময় মতো ব্যাঙ্কে না জমা করেন তাহলে আপনার ক্রেডিট স্কোর কমতে পারে হুড়মুড়িয়ে। মাত্র ৩০ দিনের মধ্যে ক্রেডিট স্কোর ৫০ থেকে ১০০ পয়েন্ট কমে যেতে পারে আপনার ক্রেডিট স্কোর।

এবার আসা যাক আপনার ক্রেডিট কার্ডের ব্যবহারের কথা। বিশেষজ্ঞরা বলেন, ক্রেডিট লিমিটের ৩০ শতাংশের বেশি ব্যবহার যদি করেন তাহলে খারাপ হবে আপনার ক্রেডিট স্কোর। অর্থাৎ, আপনার একাধিক কার্ড মিলিয়ে মোট ক্রেডিট লিমিট যা, তার ৩০ শতাংশই ব্যবহার করুন। এ ছাড়াও আপনার কোনও পুরনো ক্রেডিট অ্যাকাউন্ট থাকলে তা বন্ধ করবেন না। তাতে আপনার ক্রেডিট অ্যাকাউন্টের ইতিহাস ছোট হয়ে যায়। আর এর প্রভাব পড়ে ক্রেডিট স্কোরের উপরও।

আপনার ক্রেডিট স্কোর যদি ৩০০ থেকে ৫৭৯-এর মধ্যে থাকে তাহলে আপনার ঋণ পাওয়ার সম্ভাবনা কম। যদি আপনার ক্রেডিট স্কোর ৫৮০ থেকে ৭৩৯-এর মধ্যে থাকে তাহলে ঋণ পেতে পারেন, তবে সুদের হার হবে অনেক বেশি। আর আপনার ক্রেডিট স্কোর ৭৪০ থেকে ৯০০-এর মধ্যে থাকে তাহলে আপনি অতি সহজেই ঋণ পেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *