'কেন কলকাতা বিমানবন্দর এতটা পিছিয়ে...', ক্ষোভ উগরে দিলেন কনীনিকা - Bengali News | Kaninika Banerjee vents frustration about Kolkata airport - 24 Ghanta Bangla News
Home

‘কেন কলকাতা বিমানবন্দর এতটা পিছিয়ে…’, ক্ষোভ উগরে দিলেন কনীনিকা – Bengali News | Kaninika Banerjee vents frustration about Kolkata airport

Spread the love

কলকাতা বিমানবন্দরে যে সুবিধা চেয়েছিলেন, তা পাননি অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। প্রথমবার নয়, এই সমস্যার মুখে আগেও পড়েছেন অভিনেত্রী। ঠিক কী হয়েছে? কনীনিকা TV9 বাংলাকে জানালেন, ”প্রতিবার কলকাতা বিমানবন্দরে নেমে একই সমস্যার মুখে পড়ি। বাচ্চাদের জন্য যে প্র্যাম থাকে সেটা পাই না। ফ্লাইটে নামার পর লাগেজ নিয়ে বিমানবন্দরের বাইরে আসা অবধি অনেকটাই পথ। আমার যেহেতু শিরদাঁড়ায় দু’টো সার্জারি রয়েছে, তাই মেয়ের দু’ বছর বয়স হওয়ার পর থেকে ওকে বসে কোলে নিতে পারি। কিন্তু কোলে নিয়ে হাঁটতে সমস্যা হয়। তা-ও কোলে নিই। কিন্তু এখন ছ’ বছর বয়স। আমার পক্ষে কোলে নিয়ে হাঁটা অসম্ভব। আমার বাবা আর কাকা, যাঁদের বয়স ৬০ বছরের উপর, তাঁদেরকে অনুরোধ করতে হয়েছে মেয়েকে কোলে নেওয়ার জন্য। মেয়ে তখন অঘোরে ঘুমোচ্ছে”।

কনীনিকা যোগ করলেন, ”এটা কেন হবে? কলকাতা একটা মেট্রোপলিটন সিটি। আমরা কি এতটা পিছিয়ে আছি? আমি কোনও বিলাসিতার কারণে চাইছি না এটা। আমার শারীরিক অবস্থার কারণে চাইছি। আমার কথা শুনে এখন অনেকে বলছেন, চাইলে নাকি হুইলচেয়ারও পাওয়া যায় না। আমি অবশ্য মাকে নিয়ে ট্রাভেল করেছি আগে। সেই অসুবিধা হয়নি। কিন্তু মেয়ের ক্ষেত্রে ছ’ বছর আমি প্র্য়াম পাইনি। এরপর আর লাগবেও না, ও বড় হয়ে গেলে। আমার মনে হলো, কাউকে তো গলা উঁচু করে বলতে হবে, সিস্টেমটার পরিবর্তন দরকার। সারা পৃথিবীতে কোথাও বিমানবন্দরে এই সমস্যা নেই। কেন কলকাতা বিমানবন্দর এতটা পিছিয়ে থাকবে?”

কনীনিকা বলেন, আজকাল অনেক মেয়েরাই বেশি বয়সে মা হচ্ছেন। তাঁদের এই ধরনের সুবিধা প্রয়োজন। বিমানবন্দরে কর্মরত ব্যক্তিদের সঙ্গে এই নিয়ে আগে কথা বলেছেন কনীনিকা। তবে কোনও লাভ হয়নি। এই অবস্থার মধ্যে দিয়ে যেতে-যেতে মেয়ের ছ’ বছর বয়স হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *