Nadia: মদ্যপানের পর চরম নেশা, বমির গন্ধ শুঁকে বৃদ্ধ বুঝলেন খেয়ে ফেলেছেন ডেটল, তারপর... - Bengali News | Man accidentally drinks Dettol, mistaking it for alcohol in Nadia - 24 Ghanta Bangla News
Home

Nadia: মদ্যপানের পর চরম নেশা, বমির গন্ধ শুঁকে বৃদ্ধ বুঝলেন খেয়ে ফেলেছেন ডেটল, তারপর… – Bengali News | Man accidentally drinks Dettol, mistaking it for alcohol in Nadia

Spread the love

নদিয়া: পারিবারিক অনুষ্ঠান চলছিল। তার মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ষাট বছরের এক বৃদ্ধ অসাবধানবশত মদ ভেবে খেয়ে নিলেন ডেটল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ থানার এনায়েতপুর গ্রামে।

জানা যায়, বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল। সকাল থেকেই বৃদ্ধ নির্মল সর্দার মদ্যপান করেছিলেন। নেশা কিছুটা কেটে যাওয়ার পর সম্ভবত নির্মলবাবু আবারও মদ খুঁজছিলেন। অসাবধানতাবশত ঘরে রাখা ডেটলের বোতল থেকে পান করে ফেলেন কিছুটা তরল। ঘটনার পরপরই তিনি অসুস্থ বোধ করেন। বমি করতে শুরু করেন। বমির গন্ধে টের পান ডেটল খেয়ে ফেলেছেন তিনি।

পরিবারের লোকজন দ্রুত তাঁকে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা স্থিতিশীল। তবে এখন কিছুটা হলেও সুস্থ রয়েছেন।চিকিৎসকদের মতে, ডেটল সেবন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে কেমিক্যাল থাকে যা হজমপ্রণালীর মারাত্মক ক্ষতি করতে পারে। নির্মলবাবুর দ্রুত চিকিৎসা পাওয়ায় আপাতত বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

নির্মলের আত্মীয় বলেন, “বাড়িতে যে কোনও রাসায়নিক দ্রব্যের বোতল যেন স্পষ্টভাবে চিহ্নিত থাকে এবং শিশু বা প্রবীণদের নাগালের বাইরে রাখা হয়, তা নিশ্চিত করতে হবে, না হলে ওই বৃদ্ধর মতো আবারো ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনও মানুষের।” অপরদিকে, নির্মলবাবু বলেন, “ভাত খাওয়ার পর জল খাচ্ছিলাম। তারপর বমি হয়ে যায়। তখনই অসুস্থ লাগছিল। বুঝলাম ডেটল খেয়ে নিয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *