Abhijit Gangopadhyay: সঙ্কট কাটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় রাতে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে - Bengali News | Abhijit Gangopadhyay's crisis continues, he was put on non invasive ventilation at night due to severe respiratory distress - 24 Ghanta Bangla News
Home

Abhijit Gangopadhyay: সঙ্কট কাটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যায় রাতে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে – Bengali News | Abhijit Gangopadhyay’s crisis continues, he was put on non invasive ventilation at night due to severe respiratory distress

Spread the love

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে এসেছিলেন দিলীপ ঘোষ Image Credit source: TV 9 Bangla

কলকাতা: সঙ্কট কাটেনি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। চারদিন পর‌েও বেসরকারি হাসপাতালের আইসিইউ’য়ে মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে রয়েছেন সাংসদ। প্রবল শ্বাসকষ্টজনিত কারণে রাতে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন তিনি। এদিন দুপুরে পরিবারের সদস্যদের কাছে সাংসদের শারীরিক সমস্যার দিকগুলি তুলে ধরবেন চিকিৎসকেরা। 

দুপুরেই পেটের সিটি স্ক্যানের রিপোর্ট ঘিরে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজ রেখেছেন দিল্লির নেতৃত্বও। সূত্রের খবর, সাংসদকে প্রয়োজনে এয়ার অ্যাম্বুল্যান্সে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে দল। তবে পুরো বিষয়টি এখন‌ও পর্যন্ত প্রস্তাব স্তরেই রয়েছে।

ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতির চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে ৮। প্যানক্রিয়াটাইটিসের সমস্যার পাশাপাশি সাংসদের উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, থাইরয়েডের অসুস্থতা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগের মেঘ। এখন শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে তা চিন্তায় রেছেছে চিকিৎসকদের। ইতিমধ্য়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে গিয়ে দেখে এসেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। গিয়েছিলেন দিলীপ ঘোষও। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *