Fire: চারিদিকে শুধু লাল আগুনের শিখা, বিধ্বংসী আগুন খিদিরপুর বাজার, মাঝ রাত থেকে জ্বলছে দোকানপাট - Bengali News | Huge Fire Broke out in Khidirpur Bazar, Several Shops Gutted down, 20 Fire Tenders on Spot - 24 Ghanta Bangla News
Home

Fire: চারিদিকে শুধু লাল আগুনের শিখা, বিধ্বংসী আগুন খিদিরপুর বাজার, মাঝ রাত থেকে জ্বলছে দোকানপাট – Bengali News | Huge Fire Broke out in Khidirpur Bazar, Several Shops Gutted down, 20 Fire Tenders on Spot

Spread the love

খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন।Image Credit source: TV9 বাংলা

কলকাতা: শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুন খিদিরপুরে। গতকাল, রবিবার মধ্য রাতে খিদিরপুর বাজারে আগুন লাগে। দমকলের ২০টি ইঞ্জিন কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক দোকান।

জানা গিয়েছে, রবিবার রাত ২টো ৫ নাগাদ খিদিরপুর বাজারে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আশেপাশের দোকানগুলিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। বেশ কয়েকটি দোকান আগুনের গ্রাসে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে আসে দমকল। ২০টি দমকল মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। ৪ ঘণ্টা পার করে গেলেও এখনও ধিকিধিকি আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরিভাবে। বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। সাদা ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যাওয়ায় আগুন নেভাতেও সমস্যা হচ্ছে। ভস্মীভূত হয়ে গিয়েছে একাধিক দোকান।

এদিকে, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দমকলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন। ব্যবসায়ীদের অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল। ততক্ষণে এই ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে অনেকটাই।

জানা গিয়েছে, খিদিরপুর বাজারে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল বিভিন্ন দোকানে। সেই কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *