Suvendu Adhikari: আমি আপনাদের ছোট চৌকিদার: শুভেন্দু - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: আমি আপনাদের ছোট চৌকিদার: শুভেন্দু

Spread the love

Suvendu Adhikari: আমি আপনাদের ছোট চৌকিদার: শুভেন্দু

নন্দীগ্রাম: নিজেকে দেশবাসীর চৌকিদার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, তিনি ছোট চৌকিদার। একইসঙ্গে নিজের বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের উদ্দেশে তাঁর বক্তব্য, বিরোধী দলনেতা হিসেবে তিনি যেখানেই কাজ করুন না কেন, তাঁর মন্দির হল নন্দীগ্রাম। তাঁর ভদ্রাসন নন্দীগ্রাম।

রবিবার নন্দীগ্রামে বিজেপির একটি সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ছাব্বিশের সেই নির্বাচনে তৃণমূল হারবে বলে এদিন ফের মন্তব্য করেন তিনি। বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “আট মাস বাকি আছে। মমতা থাকবেন না। প্রাক্তন হবেন।” এরপর সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, “ছাব্বিশ সালের লড়াইতে সকলের সাহায্য চাইব নন্দীগ্রামকে সুরক্ষিত রাখবেন।”

এরপরই নিজেকে ছোট চৌকিদার বলে উল্লেখ করেন শুভেন্দু। বলেন, “আমি আপনাদের ছোট চৌকিদার। দেশের বড় চৌকিদার নরেন্দ্র মোদী। আমি হয়তো আপনাদের আনন্দে একবার আসব। দুঃখে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাব।” এদিন পুলিশকে তীব্র আক্রমণ করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *