Maharashtra Bridge Collapse: মহারাষ্ট্রে আধখানা হল সেতু, নদীতে ভেসে যাওয়া আশঙ্কা ২৫-৩০ জনের – Bengali News | Bridge Across Indrayani River Near Pune Maharashtra Collapsed, What is the Reason
মহারাষ্ট্রে ভেঙে পড়ল সেতুImage Credit source: X
পুনে: মহারাষ্ট্রে ভেঙে পড়ল সেতু। রবিবার ছুটির দিনে পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণি নদীর ওপরে অবস্থিত সেতুতে ঘুরতে গিয়েছিল বহু পর্যটক। সেতুর উপরে উঠে নদীর প্রবাহের ছবি তুলছিল তারা। তখন বিকট শব্দ। মাঝখান আধখানা হয়ে যায় ব্রিজটি।
প্রাথমিক ভাবে অনুমান, বয়সের কারণে ভেঙে পড়তে পারে সেতুটি। তাছাড়াও ছুটির দিন হওয়ায় সেই সেতুর উপরে জড়ো হয়েছিল প্রচুর পর্যটক। একে বেড়েছে বয়স। তার মধ্যে আবার ভিড়ের চাপ। অনুমান, সেই কারণেই হয়তো আধখানা হয় সেতুটি। ঘটনার জেরে কমপক্ষে ২৫ থেকে ৩০ জন পর্যটকের ভেসে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
#Maval Bridge collapsed ,5 tourist feared to be dead.
On weekend huge #ITcrowd visit these places we pray for everyones saftey . Morethan 25 are missing .We hope govt should audit all tourist hot spot to ensure everyones saftey .#IndrayaniRiver #Kundamala #BridgeCollapse pic.twitter.com/IOU6XJj0Fy
— Forum For IT Employees – FITE (@FITEMaharashtra) June 15, 2025
(বিস্তারিত আসছে…)
