'ভালো ছেলেদের মারল', নালিশ ঘাসফুলের, কোন্নগরে সমবায় ভোটে তৃণমূল-সিপিএম হাতাহাতি - 24 Ghanta Bangla News
Home

‘ভালো ছেলেদের মারল’, নালিশ ঘাসফুলের, কোন্নগরে সমবায় ভোটে তৃণমূল-সিপিএম হাতাহাতি

Spread the love

সমবায় ব্যাঙ্কের ভোটকে ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি কোন্নগরে। তৃণমূল ও সিপিএমের মধ্য়ে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। এমনকী সিপিএমের অভিযোগ তৃণমূলের একাধিক নেতা দেদারে ছাপ্পা দিয়েছে। তাদের উপর হামলা চালিয়েছে। অন্যদিকে তৃণমূলের পালটা নালিশ আমাদের ভালো ভালো ছেলেদের মারল তৃণমূল। একেবারে বিনা কারণে আমাদের উপর মারধর করা হয়েছে।

কোন্নগরে সমবায় ভোট। রাজ্যের বিভিন্ন প্রান্তেই সমবায় ভোটকে কেন্দ্র করে গণ্ডগোল নতুন কিছু নয়। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তৃণমূল ও বিজেপির মধ্য়ে ঝামেলা হচ্ছে।তবে কোন্নগরে এবার সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ।

কোন্নগরে এবার সমবায় ভোটে জিততে মরিয়া বামেরা। সেকারণে মূলত সিপিএমের মহিলা সমিতির নেত্রীরা সকাল থেকেই রাস্তায় নামেন। পালটা রাস্তায় নামে তৃণমূল। তারাও ময়দান ছাড়তে রাজি নয়।

সিপিএমের অভিযোগ তৃণমূলের নেতারা জোর করে ঢুকে ছাপ্পা ভোট দিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় যায় যে সিপিএমের তরফে স্থানীয় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। তবে তৃণমূল যাবতীয় সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি সিপিএম এলাকায় অশান্তি পাকিয়েছে।

সিপিএম নেতৃত্বের দাবি, তৃণমূল ছাপ্পা দিচ্ছে। এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। এদিকে অশান্তির খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করে সিপিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *