Calcutta High Court: চাকরির পরীক্ষায় অংশ নিতে পারবেন এরাও, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের – Bengali News | Over 100 job seekers who have passed out from the national institute of open schooling will be able to participate in the initial recruitment process of 2022 said by calcutta high court
বিচারপতি সৌগত ভট্টাচার্যImage Credit source: Tv9 Bangla
কলকাতা: ডিএলএড (D.EL.ED) চাকরিপ্রার্থীদের জন্য বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ২০২২-এর প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ন্যাশানাল ইন্সটিউট অফ ওপেন স্কুলিং (NIOS) থেকে পাশ করা শতাধিক চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। আদালতের আরও নির্দেশ, প্রাথমিক পর্ষদ চাকরিপ্রার্থীদের নথি যাচাই করে যাঁরা যোগ্য তাঁদের বাছাই করবে। তারপর আরও একটি মেরিট লিস্ট তৈরি করবে। এরপর নিয়োগে তাঁদের অংশ গ্রহণের ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্যের।
২০২২ সালে ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু কারা সেখানে অংশ নিতে পারবেন তা নিয়ে প্রশ্ন ওঠে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিন্তু কোর্স শেষ হলে তারপরই তাঁরা পারবেন আবেদন প্রক্রিয়ায় অংশ নিতে।
এরপর যাঁদের ডিএলএড ছিল না সেই রকম একশো জন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। এরপর তাঁরা ডিএলএড শুরু করেন। তবে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে তাঁদের নিয়োগে অংশ নেওয়ায় গ্রিন সিগন্যাল দেয়।
কলকাতা হাইকোর্টের মামলাকারীদের দাবি, পর্ষদ ৩০ মে যে বিজ্ঞপ্তি জারি করেছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে মামলাকারীরাই আবেদন করতে পারবেন। তা মানতে নারাজ কলকাতা হাইকোর্টে আবেদনকারীরা। পাঁচশোর বেশি চাকরিপ্রার্থীদের অভিযোগ, পর্ষদের এই শীর্ষ আদালতের রায়ের পরিপন্থী। সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে হলে ওপেন স্কুল থেকে ডিএলএড পাশ করা প্রত্যেক চাকরি প্রার্থীর নথি যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।
এই মামলার শুনানি ছিল আজ শুক্রবার। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, ন্যাশনাল স্কুলিং অফ ওপেন স্কুলিং থেকে স্নাতক হয়েছেন তাঁরা সকলেই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে।
