Plane Crash in Ahmedabad LIVE: আকাশ থেকে খসে পড়ল যাত্রীবাহী বিমান! মৃত্যু ২০০ পার – Bengali News | LIVE Breaking: Passenger Aircraft Crashes in Ahmedabad – What We Know So Far
ঘটনাস্থলের ছবি Image Credit source: নিজস্ব চিত্র
অহমেদাবাদ: গুজরাটের আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মৃত্যু হয়েছে ২৪২ জন যাত্রীর। আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়ানের পর কিছুটা যেতেই ভেঙে পড়ে বিমানটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এটি এয়ার ইন্ডিয়ার বোয়িং এআই ১৭১ বিমান। যা উড়েছিল লন্ডনের দিকে।