Air India Plane Crash: ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী – Bengali News | Air India Plane Crash in Ahmedabad, Ex CM Vijay Rupani suspected to be on board
আহমেদাবাদ: ভয়াবহ দুর্ঘটনার মুখে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। ২০০-র বেশি যাত্রী সেই বিমানে ছিলেন বলে জানা যাচ্ছে। একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। সেই বিমানেই ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।
বৃহস্পতিবার দুপুর ১ টার কিছু পর সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি। সংবাদসংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি।
সবিস্তারে আসছে…