আক্রান্ত হিন্দুদের সঙ্গে দেখা করতে মহেশতলায় যেতে চেয়ে DGPকে ই-মেইল শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

আক্রান্ত হিন্দুদের সঙ্গে দেখা করতে মহেশতলায় যেতে চেয়ে DGPকে ই-মেইল শুভেন্দুর

Spread the love

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মহেশতলায় যেতে চেয়ে রাজ্যের ডিজি ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে ই মেইল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়ে চিঠির প্রতিলিপি প্রকাশ্যে এনেছেন শুভেন্দুবাবু। মহেশতলা হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবারই বিধানসভা অচল করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবার সেখানে যেতে চেয়ে প্রশাসনের ওপর চাপ বাড়ালেন বিরোধী দলনেতা।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দুবাবু লিখেছেন, গতকাল জেহাদি হামলায় আক্রান্ত হিন্দু পরিবার ও হিন্দু দোকানদারদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানাতে আমি সঙ্গে একজন বিধায়ককে নিয়ে মহেশতলায় যেতে চাই। আমি আজ রাজ্যের ডিজিপি ও ডায়মন্ড হারবারের পুুলিশ সুপারের দ্বারস্থ হয়েছি। তাদের কণ্ঠ শুনতে ও তাদের অভিযোগগুলি বুঝতে আমার এই সিদ্ধান্ত। আশা করি প্রশাসন আমার সফরে বাধা দেবে না।

বলে রাখি, মহেশতলা হিংসায় পুলিশের কাছে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়ে বুধবার সন্ধ্যায় ভবানী ভবনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেউ কিছু বোঝার আগেই বেশ কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে বিধানসভায় ঢুকে পড়েন তিনি। কিন্তু বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেননি রাজ্য পুলিশের ডিজি। এর পর ক্ষুব্ধ শুভেন্দুবাবু পুলিশের ভূমিকাকে তীব্র ভর্ৎসনা করেন। এমনকী হুঁশিয়ারি দিয়ে বলেন, পরের বছর এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *