'মন্নত ছেড়ে বাপের বাড়িতে গৌরী', শাহরুখের পরকীয়ায় আর কী কী রটে? - Bengali News | Did you know how rummer spread when shah rukh khan and priyanka chopra relation grab attention - 24 Ghanta Bangla News
Home

‘মন্নত ছেড়ে বাপের বাড়িতে গৌরী’, শাহরুখের পরকীয়ায় আর কী কী রটে? – Bengali News | Did you know how rummer spread when shah rukh khan and priyanka chopra relation grab attention

Spread the love

‘ডন’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর অনেক আগে থেকেই এসআরকের সঙ্গে ভাল সম্পর্ক ছিল প্রিয়াঙ্কার। তবে শুরুতে শাহরুখের সঙ্গে নয়, তাঁর স্ত্রী গৌরীর সঙ্গে হৃদ্যতা ছিল প্রিয়াঙ্কার। মন্নত-এ নিয়মিত যাতায়াত ছিল প্রিয়াঙ্কার। তারপর ধীরে-ধীরে শাহরুখের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় অভিনেত্রীর। শাহরুখ তাঁকে সিনেমায় একসঙ্গে কাজের অফারও দিয়ে বসেন। এ পর্যন্ত ঠিক ছিল।

তারপরই গুজব–জানা যায়, শাহরুখের সঙ্গে নাকি গোপনে প্রেম করতে শুরু করেছেন প্রিয়াঙ্কা। অনেক প্রতিবেদন বেরিয়েছিল সেই নিয়ে। সবচেয়ে বড় কথা, যা রটেছিল তা হল, শাহরুখের সঙ্গে নাকি বিদেশে গিয়ে গোপনে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা। এ সব যখন চলছে, তখনই মন্নতের অন্দরমহল নিয়ে একের পর এক খবর রটতে থাকে। শোনা যায়, শাহরুখের সংসার ছেড়ে এক কাপড়ে বেরিয়ে যান নাকি গৌরী খান। সোজা চলে যান দিল্লিতে, তাঁর মায়ের বাড়িতে।

এখানেই শেষ নয়, খবর সামনে আসে গোঁসা করে স্ত্রী চলে গেছেন বাপের বাড়িতে। শাহরুখ প্রচণ্ড ভালবাসেন গৌরীকে। প্রিয়াঙ্কার কারণে সে সম্পর্ক নষ্ট হয়ে যাক, তিনি তা কখনওই চাননি। প্রিয়াঙ্কার সঙ্গে দূরত্ব তৈরি করলেন শাহরুখ। চলে গেলেন দিল্লিতে। গৌরীকে মানিয়ে ফের আনলেন মুম্বইয়ে। গৌরীর শর্ত ছিল, তাঁর সঙ্গে থাকতে গেলে প্রিয়াঙ্কার সঙ্গে কোনও যোগাযোগ রাখা চলবে না। স্ত্রীর এই শর্তকে অক্ষরে-অক্ষরে পালন করেছিলেন শাহরুখ।

যদিও এই খবর রটনা বলেই দাবি করে বলিউডের অন্দরমহলের একশ্রেনি। গৌরী খান মোটেও মন্নত ছেড়ে যাননি বলেই খবর। তবে এই প্রসঙ্গে গৌরী খান কখনও-ই মুখ খোলেননি। একটা সময় গৌরী ও প্রিয়াঙ্কার বেশ ভাল সম্পর্ক ছিল। যদিও বর্তমানে তাঁদের আর একসঙ্গে দেখা যায় না। যদিও সে বিতর্কের পর কেটে গিয়েছে বহু বছর। এখন দুজনেই পরিবার ও কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত হয়ে পড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *