Oil Price Drop: Crude Oil আমদানিতে কমল কর, এবার তেল কিনবেন অনেক সস্তায়! – Bengali News | Tax on Edible crude oil imports reduced, now you can buy oil much cheaper!
দেশের জনগণের জন্য একটা দারুণ খবর। আমদানিকৃত ক্রুড এডিবল অয়েলের উপর আমদানি কর কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যে রএয়ছে সানফ্লাওয়ার ওয়েল, সোয়াবিন অয়েল ও পাম অয়েলের মতো পণ্য। এতদিন আমদানিকৃত অপরিশোধিত ভোজ্য তেলের উপর ২০ শতাংশ কর বসাত কেন্দ্র। এবার সেই করের পরিমাণ কমিয়ে ১০ শতাংশ করা হল বলে জানানো হয়েছে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক,খাদ্য ও গণবণ্টম মন্ত্রকের তরফে।