পাণ্ডবরা নির্বাসনের সময় তৈরি করেছিলেন নানা শিব মন্দির, জানেন সেই প্রাচীণ মন্দিরগুলি কোথায় অবস্থিত? – Bengali News | 5 Ancient Shiva Temples which are linked to the Pandavas, here know History and Significance
উত্তরপ্রদেশের ভাইহারান মহাদেব মন্দির: কথিত রয়েছে যে ভীম উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় বনবাসের সময় ভাইহারান মহাদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে প্রার্থনা করলে ভক্তরা ভয় এবং বিভ্রান্তি থেকে মুক্তি পান। শিব লিঙ্গের পাশাপাশি এই মন্দিরে হনুমান, শিব-পার্বতী, সন্তোষী মাতা, রাধা-কৃষ্ণ, বিশ্বকর্মা, বৈজু বাবা ইত্যাদি মূর্তিও রয়েছে। শ্রাবণ মাসে ও মহাশিবরাত্রিতে প্রচুর ভক্ত এই মন্দিরে আসেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে, ভীম বকাসুরকে বধ করতে যাওয়ার আগে এখানে এই শিব লিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পুজো করেছিলেন।