Corona Update: শুধুমাত্র কলকাতায় কত করোনা আক্রান্ত জানেন? পুরনিগমের তথ্য প্রকাশ্য়ে – Bengali News | KMC revealed how many corona affected in Kolkata and suburbs, know the details
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, করোনা নিয়ে উদ্বেগের কোনও প্রয়োজন নেই। তবে আক্রান্তের সংখ্যা যে একটু একটু করে বাড়ছে, তা স্পষ্ট। গোটা দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজ্যগুলির তালিকায় উপরের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ। সোমবার রাজ্যে এক করোনা আক্রান্তের মৃত্যুর খবরও সামনে এসেছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ঠিক কত মানুষ করোনায় আক্রান্ত সেই তথ্য এবার প্রকাশ করলেন কলকাতার ডেপুটি মেয়র তথা পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ।
একটি অনুষ্ঠানে গিয়ে অতীন ঘোষ জানিয়েছেন, গত ১৫ দিনের মধ্যে রাজ্যে চারজনের মৃত্যুর খবর জানতে পেরেছেন তিনি। সোমবার বেলেঘাটা আইডি-তে ৪৮ বছরের যে ব্যক্তির মৃত্যুর খবরও শুনেছেন তিনি। তবে সেই খবরের বিষয়ে এখনও তিনি নিশ্চিত নন।
অতীন ঘোষ আরও জানান, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বর্তমানে মোট ৪২৬ জন আক্রান্ত। এর মধ্যে শুধুমাত্র কলকাতা পুরনিগম এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৭০।
সবিস্তারে আসছে…