Santipur: আম বাগানের এদিকে-ওদিকে ছড়িয়ে রয়েছে বোমা, শান্তিপুরে হইচই – Bengali News | Santipur: bomb recover from Santipur Nadia
নদিয়ায় ছড়িয়ে রয়েছে বোমাImage Credit source: Tv9 Bangla
শান্তিপুর: আম বাগানের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক তাজা বোমা। চরম আতঙ্কে এলাকাবাসী ও বাগান কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেলের মাঠ পেয়ারা বাগান এলাকার।
জানা গিয়েছে, নদিয়ার মাঠ পেয়ারা বাগান এলাকায় একটি আম বাগান রয়েছে। সেই আম বাগানে সকাল থেকেই আমপাড়ার কাজ করছিলেন কয়েকজন কর্মী। ঠিক তখনই তাদের নজরে পড়ে আম গাছের তলায় বোমা পড়ে রয়েছে। শুধু আম গাছ নয়, আশপাশেও দেখেন আরও বোমা পড়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বোমা গুলি সুতুলি বোমা এবং সকেট বোমা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনে এসে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়। তবে আম বাগানে এই বোমা থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন লোকজন। কারা কোন উদ্দেশ্যে এই বোমাগুলি ফেলে রেখে গেল তা জানতে চাইছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী এবং বাগান কর্মীরা চাইছেন অবিলম্বে প্রশাসন তদন্ত শুরু করে দোষীদের চিহ্নিত করুক। 