Howrah: মামারবাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, যুবককে ধরে ফেলল গ্রামবাসীরা - Bengali News | Villagers caught the young man who tried to abduct a minor girl in Domjur Howrah - 24 Ghanta Bangla News
Home

Howrah: মামারবাড়ি থেকে ফেরার পথে নাবালিকাকে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, যুবককে ধরে ফেলল গ্রামবাসীরা – Bengali News | Villagers caught the young man who tried to abduct a minor girl in Domjur Howrah

Spread the love

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV 9 Bangla

ডোমজুড়: মামারবাড়ি থেকে ফিরছিল ১০ বছরের মেয়েটা। রাস্তা থেকেই তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা যুবকের। ধারাল অস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলেও অভিযোগ। শেষে নাবালিকার চিৎকারেই ছুটে আসেন এলাকার লোকজন। লোকজন দেখেই চম্পট দেয় অভিযুক্ত যুবক। যদিও লাভ হয়নি। তাঁকে মুহূর্তেই ধাওয়া করে স্থানীয় বাসিন্দারা। ধরেও ফেলেন। শনিবার সন্ধ্যায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ডোমজুড়ের থানা এলাকায়। 

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় পুলিশের কাছে। পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। যদিও কিছু সময়ের মধ্যেই যুবকের পরিবারের সদস্যরা থানায় গিয়ে ওই যুবককে ছাড়িয়ে আনে। কেন পুলিশ তাঁকে ছেড়ে দিল তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে এলাকার লোকজন। কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হল না সেই প্রশ্নও তোলা হয়। 

এরইমধ্যে নাবালিকার পরিবারের তরফ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগও জানানো হয়। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত ওই যুবককে গ্রেফতার করা হয়নি বলে জানা যাচ্ছে। এলাকার এক বাসিন্দা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলছেন, “ছেলেটাকে এলাকার লোকজনই ধরে রেখে পুলিশে খবর দিয়েছিল। পুলিশ পাকড়াও করে নিয়ে গিয়েছিল। তারপর আবার ছেড়েও দেয়। এটা কেন হবে?”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *