Panihati: জোর করে বার ড্যান্সারের কাজ করানোর অভিযোগ, না বলতেই বেধড়ক মার পানিহাটির তরুণীকে - Bengali News | Allegations of physical and mental torture on a young woman from Panihati, case filed - 24 Ghanta Bangla News
Home

Panihati: জোর করে বার ড্যান্সারের কাজ করানোর অভিযোগ, না বলতেই বেধড়ক মার পানিহাটির তরুণীকে – Bengali News | Allegations of physical and mental torture on a young woman from Panihati, case filed

Spread the love

পানিহাটি: কাজের টোপ দিয়ে নিয়ে গিয়ে পানিহাটির তরুণীর উপর শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ। খুনের চেষ্টার অভিযোগ। প্রাণ বাঁচাতে পালিয়ে বাড়ি চলে আসেন তরুণী। খড়দহ থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে পুলিশের খাতায়। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে তরুণীর বাড়ির এলাকায়। আতঙ্কে গোটা পরিবার। 

হাওড়ার ডোমজুড়ের আরিয়ান খান নামে এক যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ করেছেন ওই তরুণী। তাঁর বিরুদ্ধে ইভেন্ট ম্যানেজমেন্টের নামে বার ড্যান্সারের কাজ করানোর অভিযোগ উঠেছে। তেইশ বছরের ওই তরুণী জানাচ্ছেন ওখানে থাকার সময়েই সে শুনতে পায় তাঁকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। সবটাই হবে রাতের অন্ধকারে। এ কথা শোনা মাত্রই ওই তরুণী পালিয়ে আসে। তাঁকে পালিয়ে আসতে সাহায্য করে আরিয়ানেরই ঠাকুমা। 

নির্যাতিতার মা বলছেন, এতই মারধর করা হয়েছে যে তাঁদের মেয়ে বর্তমানে না শুতে পারছে, না বসতে পারছে। শরীরের নানা জায়গায় আঘাত করা হয়েছে। বর্তমানে সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী। তাঁর মায়ের কথায়, “নিয়ে যাওয়ার পর থেকেই খুবই অত্যাচার করতো। বুকের কাছে কাটারি দিয়ে কেটে দিয়েছিল। সিগারেটের ছ্যঁকাও দিয়েছিল। রড দিয়ে হাতে মেরে একটা হাত ভেঙে দিয়েছে। পিঠে ও পায়েও মেরেছে। কোমরে মেরে কোমরও ভেঙে দিয়েছে। মাথাতেও লোহা দিয়ে মেরেছে। আমার মেয়েকে দেহ নোংরা কাজ করতে বলতো। সেটা করতে চাইতো না। তাতেই রেগে গিয়ে ওরা অত্যাচার চালাতো। এখন ও বাড়ি চলে আসার পর ওর নামে চুরির বদনাম দিয়েছে।”   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *