Birbhum: মা কাজে যেতেই নিজের মেয়ের উপরেই ঝাঁপিয়ে পড়ত বাবা, বিয়ে বাড়িতেই ফাঁস সব কুকীর্তি - Bengali News | Father arrested in Birbhum for allegedly physically abusing his daughter - 24 Ghanta Bangla News
Home

Birbhum: মা কাজে যেতেই নিজের মেয়ের উপরেই ঝাঁপিয়ে পড়ত বাবা, বিয়ে বাড়িতেই ফাঁস সব কুকীর্তি – Bengali News | Father arrested in Birbhum for allegedly physically abusing his daughter

Spread the love

সদাইপুর: লোকের বাড়িতে কাজ করে কোনওমতে সংসার চলান মা। তাঁর বাড়িতে না থাকার সুযোগ নিয়েই নিজের মেয়ের উপরই দিনের পর দিন পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ বাবার বিরুদ্ধে। অভিযোগ, মা বেরিয়ে গেলেই মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ত বাবা। চলতো ধর্ষণ। চাঞ্চল্যকর ঘটনা বীরভূমের সদাইপুর থানা এলাকায়। খবর চাউর হতেই এখন সেখানে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির রব উঠেছে এলাকায়। 

বাবার অত্যাচার বাড়তে থাকলেও শুরুতে ভয়ে কাউকে কিছু বলতে পারেনি ওই নাবালিকা। পরশুদিন একটি বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে মামার বাড়ি যায়। খাওয়া-দাওয়া শেষে মা বাড়ি আনতে চাইলেও সে আসতে চায়নি। মা কারণ জিজ্ঞেস করতেই কান্নায় ভেঙে পড়ে ওই নাবালিকা। মায়ের কাছে বাবার কুকীর্তি ফাঁস করে দেয়। ওই ব্যক্তি আবার পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা যাচ্ছে। 

মেয়ের মুখে সবটা শোনার পর আর কালবিলম্ব করেননি ওই গৃহবধূ। নিজের ভাইকে অর্থাৎ নাবালিকার মামাকে নিয়ে সোজা চলে যান সদাইপুর থানায়। নিজের স্বামীর নামে দায়ের করেন লিখিত অভিযোগ। অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। কিছু সময়ের মধ্যে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এদিনই তাঁকে তোলা হবে সিউরি আদালতে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *