কলকাতা হাইকোর্টে পেলেন অন্তর্বর্তী জামিন,শর্মিষ্ঠাকে নিরাপত্তা দিতে বলা হল পুলিশকে, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

কলকাতা হাইকোর্টে পেলেন অন্তর্বর্তী জামিন,শর্মিষ্ঠাকে নিরাপত্তা দিতে বলা হল পুলিশকে, বাংলার মুখ

Spread the love

দু’দিন আগেই কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছিল শর্মিষ্ঠা পানোলির জামিনের আর্জি। তবে আজ চতুর্থবর্ষের এই আইনের ছাত্রীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল কলকাতার উচ্চ আদালত। আদালত তাঁকে জামিন বন্ড এবং নিরাপত্তার জন্য ১০,০০০ টাকা জমা দিতে বলেছে। শিক্ষাগত কারণ ছাড়া তাঁকে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে না। এদিকে তাঁর বিরুদ্ধে যে সব হুমকি দেওয়া হয়েছে, সেই সব বিবেচনা করে শর্মিষ্ঠা পানোলিকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। (আরও পড়ুন: চুপিসারে বিয়ে করে নিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র, পাত্র কে জানেন?)

আরও পড়ুন: RCB-কে আগেই বারণ করেছিল পুলিশ… বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার মামলা শুনবে হাইকোর্ট

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে গুরুগ্রাম থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁকে ৩১ মে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। পুণের আইন বিশ্ববিদ্যালয়ে নথিভুক্ত আছে এই ধৃত শর্মিষ্ঠার নাম। অভিযোগ উঠেছে যে ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন শর্মিষ্ঠা। সেই ভিডিয়োয় এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অনলাইনে তুমুল ক্ষোভের মুখে পড়েন। সেই বিতর্কের জেরে ওই ভিডিয়ো ডিলিট করে দেন শর্মিষ্ঠা। ক্ষমাও চেয়ে নেন। (আরও পড়ুন: ‘কৌন রাতকে অন্ধেরে…’, বিলাওয়ালকে নকল ভারতীয় MP-র, সঙ্গে যোগ্য জবাব, দেখুন ভিডিয়ো)

আরও পড়ুন: ১২৪৪ কোটির প্রতারণা মামলায় আমেরিকায় গ্রেফতার অসমের চিকিৎসক, কে এই তন্ময় শর্মা?

আরও পড়ুন: টার্কিশ এয়ারলাইন্সের বিমানে বিস্ফোরক সামগ্রী পেল DGCA, কড়া হুঁশিয়ারি ভারতের

রিপোর্ট অনুযায়ী, গত ১৪ মে ওই ভিডিয়ো পোস্ট করেন শর্মিষ্ঠা। যিনি আদতে কলকাতার আনন্দপুরের বাসিন্দা বলে দাবি করা হয়েছে। পরদিনই (১৫ মে) গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর থেকে শর্মিষ্ঠার বাড়িতে একাধিক নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই। তিনি জানিয়েছেন, কোনও নোটিশেরই প্রেক্ষিতে সাড়া দেননি শর্মিষ্ঠা। পুলিশ অভিযোগ করে, শর্মিষ্ঠা ও তাঁর পরিবারের সদস্যরা গুরুগ্রামে ‘পালিয়ে’ গিয়েছিলেন। গুরুগ্রাম থেকে গ্রেফতারির পরে তাঁকে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করা হয়েছিল। দেওয়া হয়েছিল তিনদিনের হেফাজতের নির্দেশ। তারপর তাঁকে কলকাতায় আনা হয়। আর নিম্ন আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছিল। পরে কলকাতা হাইকোর্টেও এক দফায় খারিজ হয়েছিল শর্মিষ্ঠার জামিনের আর্জি। তবে আজ তিনি স্বস্তি পেলেন সেই উচ্চ আদালত থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *