Anubrata Mondal: ‘বেড রেস্ট’ শেষ, অবশেষে হাজিরা অনুব্রত মণ্ডলের – Bengali News | Anubrata Mondal appeared at SDPO office after 7 days of giving threat to IC
শান্তিনিকেতন: পাঁচ দিনের বেড রেস্ট শেষ! অবশেষে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বোলপুরের আইসি-কে হুমকি দেওয়ার অভিযোগে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। একাধিকবার হাজিরার নোটিস দেওয়া হয় তাঁকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। অবশেষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টের পর এসডিপিও অফিসে হাজিরা দিলেন তিনি।
হুমকি, যৌন হেনস্থার মতো একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর হয়েছে অনুব্রতর বিরুদ্ধে। ফলে তাঁর গ্রেফতারি নিয়েও জল্পনা রয়েছে। আইসি লিটন দাসকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দেওয়া হয়েছিল, সেই অডিয়ো প্রকাশ্য়ে এসেছে আগেই। সেই কথোপকথন প্রকাশ্য়ে আসার পর তৃণমূলের তরফে তাঁকে ক্ষমা চাইতেও বলা হয়।
সবিস্তারে আসছে…