মাত্র ৫১ টাকায় স্বপ্নপূরণ ধর্মেন্দ্রর, তারপর ঘটে মিরাকেল  - Bengali News | Did you know how much dharmendra first fees from film - 24 Ghanta Bangla News
Home

মাত্র ৫১ টাকায় স্বপ্নপূরণ ধর্মেন্দ্রর, তারপর ঘটে মিরাকেল  – Bengali News | Did you know how much dharmendra first fees from film

বাবা ছিলেন স্কুলের শিক্ষক। বাড়ি ছিল লুধিয়ানার সাহনেওয়ালে। ছেলেটার লেখাপড়ায় এক্কেবারেই মন ছিল না তেমন। সারাদিনই নিজেকে মাতিয়ে রাখতেন দিলীপ কুমারে। হতে চাইতেন তাঁর মতোই বিরাট বড় তারকা। এদিকে বাবার অমত ছিল খুব। কিন্তু মা চাইতেন, ছেলে আমার অভিনেতা হবেই। তাই মায়ের সাহায্যেই যেটুকু সাহস জুগিয়েছিল ছেলেটা। তাঁর প্রশ্রয়তেই ফিল্মফেয়ার ট্যালেন্ট হান্টে যোগ দেয় সে। জিতেও যায় পুরস্কার। মায়ের থেকে মেলে অনুমতি। মুম্বই পা রাখে সে।

সেই ছেলেটি আর কেউ নন, ধর্মেন্দ্র। সুপারস্টার ধর্মেন্দ্র। ‘দিল ভি তেরা, হম ভি তেরে’ ছবিতে প্রথম নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। সেই ছবিতে ধর্মেন্দ্রর কত পারিশ্রমিক ছিল জানেন? শুনতে চোখ কপালে উঠতে পারে আপনার। মাত্র ৫১ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেতা। রিয়্যালিটি শোয়ের মঞ্চে এসে সেই কথাই জানিয়েছেন ধর্মেন্দ্র।

জানিয়েছিলেন, শুটিংয়ের তিন প্রযোজকের কথা। বলেছিলেন, “তিনটে কেবিন ছিল সেই শুটিংয়ে। সেই তিনটে কেবিনে তিনজন প্রযোজক বসতেন। তাঁকে বসতে দেওয়া হয় মাঝের কেবিনে। প্রত্যেক প্রযোজক এসে তাঁর পকেটে ১৭ টাকা গুঁজে দিয়েছিলেন।”

তারপর থেকে একে-একে বহু সিনেমায় সুযোগ আসতে শুরু করে ধর্মেন্দ্রর। তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন বলিউডের হি-ম্যান। তৈরি করেন তাঁর সাম্রাজ্য। সেদিনকার সেই ছেলেটা, যাঁর হাতে ৫১ টাকা ছিল পারিশ্রমিক, তাঁর বর্তমান সম্পত্তির মূল্য জানলে অবাক হবেন। ৪৫০ কোটি টাকা। টাকার গদির উপর বসে আছেন ধর্মেন্দ্র।

কেবল তিনি নন, তাঁর পরিবারের আরও অনেকেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। ধর্মেন্দ্রর দুই পুত্র–সানি দেওল এবং ববি দেওল অভিনেতা। ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী বলিউডের অভিনেত্রী এবং ‘ড্রিম গার্ল’। হেমা ধর্মেন্দ্র জেষ্ঠ্য কন্যা এষাও অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *