Kolkata Doctor: বাসের মধ্যেই বারবার গায়ে হাত দিচ্ছিল... কলকাতার চলন্ত বাসে তরুণী চিকিৎসকের ভয়াবহ অভিজ্ঞতা - Bengali News | Kolkata lady doctor complains against bus passenger for touching her inappropriately - 24 Ghanta Bangla News
Home

Kolkata Doctor: বাসের মধ্যেই বারবার গায়ে হাত দিচ্ছিল… কলকাতার চলন্ত বাসে তরুণী চিকিৎসকের ভয়াবহ অভিজ্ঞতা – Bengali News | Kolkata lady doctor complains against bus passenger for touching her inappropriately

Spread the love

কলকাতা: আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার পর এক মাসও কাটেনি। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা। আর এবার ফের শহরের রাস্তায় শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক তরুণী চিকিৎসক। চলন্ত বাসে ওই মহিলার সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে বলে অভিযোগ। কর্মস্থল থেকে ফেরার সময় এই ঘটনা ঘটে। সহযাত্রীর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই চিকিৎসক।

রাতের ডিউটি করে আরজি কর হাসপাতালের সামনে থেকে বাসে উঠেছিলেন ওই চিকিৎসক। তিনি নিউটাউনের বাসিন্দা। অভিযোগ, বাসের এক সহযাত্রীর সঙ্গে সিটে বসা নিয়ে সমস্যা হয়। ওই সহযাত্রী অভব্য আচরণ ও কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তরুণীর দাবি, তাঁর শ্লীতাহানিও করা হয় চলন্ত বাসেই।

বিধাননগর কমিশনারেটেনের টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই যাত্রীর বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত ওই যাত্রীকে আটক বা গ্রেফতার করা যায়নি।

পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে গত সোমবার সকালে। চিকিৎসক নাইট ডিউটি সেরে সকাল ন’টায় আরজি কর হাসপাতালের সামনে থেকে কে বি ১৬ রুটের একটি বাসে ওঠেন। তিনি নিউটাউনের শাপুর্জি এলাকায় থাকেন। অভিযোগ, প্রাথমিকভাবে সিট নিয়ে বচসা হয়, পরে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে আসতেই ওই যুবক তরুণীকে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করতে থাকে বারবার। বাসের মধ্যেই প্রতিবাদ করেন ওই তরুণী। এরপর সহযাত্রীরা কারিগরি ভবনের সামনে ওই যুবককে টেনে হিঁচড়ে বাস থেকে নামিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই নিউটাউনের সংশ্লিষ্ট এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীকে চিহ্নিতকরণের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত ওই বাসযাত্রীর খোঁজ মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *