RCB vs PBKS Confirmed Playing XI, IPL 2025 Final: আরসিবিকে অল্প রানে থামানোর ছক পঞ্জাবের, টস ভাগ্য সঙ্গ দিল শ্রেয়সের, ম্যাচে কী হবে? – Bengali News | IPL 2025 Confirmed Playing XI RCB vs PBKS today IPL match Royal Challengers Bengaluru vs Punjab Kings Final match In Bengali
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ফাইনালে মুখোমুখি আরসিবি ও পঞ্জাব
কলকাতা: সেই ২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেখতে দেখতে ১৭টা মরসুম এক দলে কাটিয়ে ফেলেছেন বিরাট কোহলি। আরসিরি আর বিরাট কোহলি যেন একে অপরের পরিপূরকে পরিণত হয়েছে। কিন্তু কোহলি তাঁর প্রিয় দলকে ট্রফির স্বাদ দিতে পারেননি। এ বার সেই সুবর্ণ সুযোগ রয়েছে বেঙ্গালুরুর সামনে। দুই লাল-ব্রিগেড বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি। যে দলই জিতুক না কেন, ইতিহাস হবেই। ৭টি দল এখনও অবধি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এ বার অষ্টম দল হিসেবে কারা খোদাই করবে আইপিএল ট্রফিতে নিজেদের নাম, সকলের নজর সেদিকেই। টস ভাগ্য সঙ্গ দিল পঞ্জাবের। কেমন হল দুই দলের একাদশ? জেনে নিন বিস্তারিত।
বিস্তারিত আসছে…