Humayun Kabir: 'আমার সঙ্গে অনুব্রতর আকাশ-পাতাল তফাত', পুলিশকে হুমকি কেন দিয়েছিলেন ব্যাখা দিলেন হুমায়ুন - Bengali News | TMC MLA Humayun Kabir comment on Anubrata Mondal - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: ‘আমার সঙ্গে অনুব্রতর আকাশ-পাতাল তফাত’, পুলিশকে হুমকি কেন দিয়েছিলেন ব্যাখা দিলেন হুমায়ুন – Bengali News | TMC MLA Humayun Kabir comment on Anubrata Mondal

Spread the love

হুমায়ুন কবীর, বিধায়ক, ভরতপুরImage Credit source: Tv9 Bangla

মুর্শিদাবাদ: ‘আমায় অনুব্রতর সঙ্গে গুলিয়ে ফেলবেন না…’ সংবাদ মাধ্যমের সামনে এই আর্জি রাখলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলের ‘মুখের ভাষা’ নিয়ে যখল বিতর্ক তুঙ্গে, সেই সময় পুলিশকে হুমকি দিয়ে সেই আগুনে জল ঢেলেছিলেন হুমায়ুন। কিন্তু তৃণমূল নেতার দাবি,তাঁর সঙ্গে যেন অনুব্রতকে গুলিয়ে ফেলা না হয়। একই সঙ্গে পুলিশকে হুমকি কেন দিয়েছেন তা নিয়েও ব্যাখা দিলেন হুমায়ুন।

সোমবার একটি সভা থেকে হুমায়ুনকে বলতে শোনা যায়, “বেশ কিছু থানা, যেমন সামসেরগঞ্জ, লালগোলা, বড়ঞা, ভরতপুরের থানায় এমন কিছু কিছু কাণ্ড ঘটে, আমি যদি বিরোধী আসনে থাকতাম,তাহলে ২৪ ঘণ্টা লাগত না,আমার এগুলোকে সায়েস্তা করতে।” সেই নিয়েই আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্যাখা দেন হুমায়ুন। তিনি বলেন, “আমি পুলিশের সিকিউরিটি নিই। কিন্তু পুলিশের সাহায্য নিয়ে আমি কোনও দিন রাজনীতির জায়গায় নির্বাচিত হইনি। আগামীতেও হব না।” তাঁর সংযোজন, “পুলিশকে সাধারণ নাগরিককে সুরক্ষা দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষকে প্রণাম করেন, সেই পুলিশ যদি চেয়ারের ক্ষমতা দেখিয়ে ব্যক্তিগত স্বার্থ দেখেন তখন আমায় সেই ঘটনার বিরোধিতা করতে হয়।”

এরপর তিনি বলেন যে অনুব্রত আর তাঁকে যেন এক সারিতে না ফেলা হয়। হুমায়ুনের বক্তব্য, “অনুব্রত মণ্ডল সিনিয়র। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে রয়েছেন। যে কথাটা উনি বলেছেন, সেটা জঘন্য কথা। আমি সমর্থন করি না। প্রত্যেকের বাড়িতে মা বোন আছেন। অনুব্রত মণ্ডল যা করেছেন আমি সমর্থন করি না। অনুব্রত মণ্ডলের বিষয় আর আমার বিষয় আলাদা। আমি তখনই বলি যখন দেখি পাবলিককে পুলিশ আক্রমণ করছে। তাই অনুব্রত আর আর আমায় গোলাবেন না। আকাশ-পাতাল তফাৎ আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *