স্কুল পালিয়ে প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল দশম শ্রেণির ছাত্রী, পরিণতি হল ভয়ানক - 24 Ghanta Bangla News
Home

স্কুল পালিয়ে প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল দশম শ্রেণির ছাত্রী, পরিণতি হল ভয়ানক

স্কুলে যাওয়ার নাম করে ইউনিফর্ম পরে প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল নাবালিকা। রাতভর নিখোঁজ থাকার পর সকালে উদ্ধার হল তার গলার নলিকাটা অর্ধনগ্ন দেহ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদের রানিনগরে। ঘটনার পর থেকে নিখোঁজ নাবালিকার প্রেমিক। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার গরমের ছুটির পর ছিল স্কুলের প্রথম দিন। স্কুলে যাওয়ার জন্য স্কুলের পোশাক পরে নির্দিষ্ট সময় বাড়ি থেকে বেরিয়েছিল সামসেরগঞ্জ থানা এলাকার দুগাছি – নপাড়া গ্রাম পঞ্চায়েতের মহেশস্থলি গ্রামের বাসিন্দা দশম শ্রেণির ওই ছাত্রী। কিন্তু অন্যান্য সহপাঠীরা স্কুলে থেকে ফিরে এলেও নাবালিকা ফেরেনি। এর পর এলাকায় খোঁজ খবর শুরু করে পরিবারের সদস্যরা। জানতে পারেন, স্কুলের পোশাক পরা অবস্থায় এক যুবকের মোটরসাইকেলে দেখা গিয়েছে তাকে। এর পর সামসেরগঞ্জ থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে পরিবার।

ওদিকে মঙ্গলবার সকালে রঘুনাথগঞ্জ থানা এলাকার রানিনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন খেত থেকে এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। মৃতদেহের গলার নলি কাটা ছিল। কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ নাবালিকার পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করেন। এর পর খোঁজ শুরু হয় তার প্রেমিকের। ওই যুবকও রানিনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের পর গলার নলি কেটে খুন করেছে ওই যুবক। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনায় সে একাই যুক্ত, না কি নাবালিককে গণধর্ষণ করা হয়েছিল তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *