কতজনের স্বপ্নের সওয়ারি ছিল! জাতীয় সড়কের উপরে দাউদাউ করে জ্বলছে কন্টেনার, পুড়ে ছাই ৮টি নতুন গাড়িও! - Bengali News | Fire Break out in Container Truck Carrying New Cars, 8 Cars Charred in Kharagpur - 24 Ghanta Bangla News
Home

কতজনের স্বপ্নের সওয়ারি ছিল! জাতীয় সড়কের উপরে দাউদাউ করে জ্বলছে কন্টেনার, পুড়ে ছাই ৮টি নতুন গাড়িও! – Bengali News | Fire Break out in Container Truck Carrying New Cars, 8 Cars Charred in Kharagpur

Spread the love

জ্বলছে কন্টেনার ট্রাক।Image Credit source: TV9 বাংলা

খড়্গপুর: জাতীয় সড়কের উপরে ভয়াবহ অগ্নিকাণ্ড। দাউদাউ করে জ্বলে গেল গাড়ি বোঝাই কন্টেনার ট্রাক। বিধ্বংসী আগুনে কন্টেনার তো পুড়ে গেলই, সঙ্গে পুড়ে ছাই হয়ে গেল ভিতরে থাকা ঝকঝকে নতুন ৮টি গাড়ি।

ঘটনাটি ঘটেছে  পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়্গপুর ২ নং ব্লকের কাছে খড়্গপুর কলকাতা ১৬ নং জাতীয় সড়কের লেনের কৃষ্ণনগর পার্কিংয়ে। আজ, সোমবার ভোর ৪টে নাগাদ হঠাৎ আগুন লেগে যায় কলকাতাগামী কন্টেনার ট্রাকে।

নিমেষে দাউ দাউ করে জ্বলতে থাকে কন্টেনার ট্রাক। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় কন্টেনার ট্রাকের ভিতরে থৈাকা ৮টি প্রাইভেট গাড়ি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। প্রায় ২ ঘন্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশও। অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে কন্টেনারটি সরানো হলে, যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *