LIC: পিছনে ফেলে দিল SBI-কেও, বছরের মাঝেই বিরাট রেকর্ড LIC-র - Bengali News | LIC Leads PSU Pack with Record ₹19,013 Crore Profit in Q4 FY25 - 24 Ghanta Bangla News
Home

LIC: পিছনে ফেলে দিল SBI-কেও, বছরের মাঝেই বিরাট রেকর্ড LIC-র – Bengali News | LIC Leads PSU Pack with Record ₹19,013 Crore Profit in Q4 FY25

Spread the love

নয়াদিল্লি: নজির গড়ল রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা LIC। সম্প্রতি তারা অর্থবর্ষ ২৫-এর শেষ ত্রৈমাসিকের রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই সেই তথ্য তুলে ধরেছে LIC। তারা জানিয়েছে, শেষ অর্থবর্ষে আর সকল PSU গুলির তুলনায় সবচেয়ে মুনাফা আয় করেছে তারা। এই শেষ তিন মাসে LIC-এর মোট লাভ ১৯ হাজার কোটি টাকা।

শেষ ত্রৈমাসিকের রিপোর্টে তারা আরও জানিয়েছে, গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তাদের নেট প্রফিট বেড়েছে ৩৮ শতাংশ। গত বছর ঠিক এই সময় তাদের মোট মুনাফা ছিল ১৩ হাজার কোটি টাকা। যা এক বছরে ছুঁয়ে ফেলেছে ১৯ হাজার কোটির গন্ডি। এই লাভের খেলায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে LIC-এর পরেই রয়েছে SBI। শেষ ত্রৈমাসিকে তাদের আয় ১৮ হাজার ৬৩২ কোটি টাকা।

তবে বার্ষিক মুনাফার দিক থেকে কিন্তু LIC-এর থেকে অনেকটাই এগিয়ে SBI। গোটা বছরে এসবিআই আয় করেছে ৭০ হাজার কোটি টাকা। অন্যদিকে, LIC করেছে ৪৮ হাজার ১৫১ কোটি টাকা।

উল্লেখ্য, LIC-এর এই রিপোর্ট প্রকাশের পর চড়চড়িয়ে বেড়েছে তাদের শেয়ারের গতি। গত সপ্তাহের হিসাব বলছে, পাঁচ ট্রেডিং দিনে মোট ৯৪ টাকা বৃদ্ধি পেয়েছে LIC-এর শেয়ার দর। বর্তমানে এই সংস্থার প্রতিটি শেয়ারের দাম চলছে ৯৫৯ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে বৃদ্ধি প্রায় ১০ শতাংশ খানিক অধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *