পুতুল খেলার কাপড় আনতে গিয়ে ৫৭ বছরের প্রৌঢ়ের ধর্ষণের শিকার ৭ বছরের নাবালিকা - 24 Ghanta Bangla News
Home

পুতুল খেলার কাপড় আনতে গিয়ে ৫৭ বছরের প্রৌঢ়ের ধর্ষণের শিকার ৭ বছরের নাবালিকা

Spread the love

পুতুলের জামা তৈরির জন্য দর্জির কাছে কাপড় আনতে গিয়ে ধর্ষণের শিকার এক নাবালিকা। ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল শেখ আহিয়া (৫৭) নামে ওই দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কড়া শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতা শিশুর পরিবার।

ঘটনা বাঁকুড়ার ছাতনা থানা এলাকার। জানা গিয়েছে, রবিবার দুপুরে পুতুল খেলছিল ৭ বছরের শিশুকন্যা। হঠাৎই পুতুলের জন্য জামা তৈরি করতে বাড়ির পাশে দর্জির দোকানে যায় সে। দুপুরে গ্রামের রাস্তায় লোকজন ছিল কম। নাবালিকা দর্জির কাছে পুতুলের জন্য কাপড় চাইতেই ভিতর থেকে শাটার টেনে দেয় শেখ আহিয়া। অভিযোগ, এর পর নাবালিকাকে ধর্ষণ করে সে। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনার কথা জানায় নাবালিকা। সঙ্গে সঙ্গে ছাতনা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে শেখ আহিয়াকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

সোমবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের কঠোর সাজা দাবি করেছে পরিবার ও স্থানীয়রা।

নির্যাতিতার মা জানিয়েছেন, রবিবার দুপুরে আমরা সবাই খেয়ে দেয়ে একটু শুয়েছি। আমার মেয়ে পুতুলের জন্য কাপড় আনতে বাড়ির পাশের দর্জির দোকানে যায়। অনেকক্ষণ হলেও ফিরছে না দেখে একটু চিন্তা হচ্ছিল। তার পর মেয়ে এসে বলে আহিয়া ওর সঙ্গে খারাপ কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *